advertisement

Purba Medinipur: 'আগে সাপ তাড়ান, পরে ঝগড়া করবেন!' শুভেন্দুর গড়ে ঘুরে দাঁড়াতে দলের নেতাদের কড়া বার্তা অভিষেকের

Last Updated:

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের দুটি আসনেই পরাজিত হয় তৃণমূল৷ তার উপর এবার নন্দীগ্রামকেও পাখির চোখ করেছে শাসক দল৷

শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
লোকসভা নির্বাচনের ব্যর্থতা কাটিয়ে বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরে ভাল ফল করতে দলের নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক হয়ে কাজ করার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন রামনগরে কাঁথি সাংগঠনিক জেলার বৈঠকে অভিষেক বুঝিয়ে দিয়েছেন, প্রার্থী পছন্দ না হওয়ায় কোনও নেতা যদি দল বিরোধী কাজ করেন, তাহলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷
আগে বিজেপি-কে হারিয়ে তার পর নিজেদের মধ্যে ঝগড়া করার জন্যও দলের নেতাদের পরামর্শ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ অভিষেকের কথায়, ‘আগে সাপ তাড়ান, তার পর ঝগড়া করুন৷ বিজেপি বারান্দায় কেউটে সাপ ছেড়ে দিয়েছে। আগে সেটাকে তাড়ান।’
এ দিনের বৈঠক শুরুর আগে পূর্ব মেদিনীপুর জেলায় দলের তিন গুরুত্বপূর্ণ নেতা সুপ্রকাশ গিরি, পীযূষকান্তি পণ্ডা এবং তরুণ জানার সঙ্গে আলাদা আলাদা করে কথাও বলেন অভিষেক৷ বৈঠক শুরু হওয়ার পর দলের বাকি নেতাকর্মীদেরও কড়া বার্তা দেন তিনি৷
advertisement
advertisement
অভিষেক বলেন, ‘দল যাঁকে প্রার্থী করেছে আমার ভাল লাগুক না লাগুক তাঁকে জেতানো আমাদের দায়িত্ব। মান অভিমানের কোনও জায়গা নেই। পূর্ব মেদিনীপুরে আমাদেরই হয়তো দুর্বলতা রয়েছে তাই লোকসভায় ফল ভাল হয়নি। দল তো কারওর একার উপর চলে না। দেখুন কোন ওয়ার্ডে বা বুথে বা পঞ্চায়েতে আমাদের দুর্বলতা রয়েছে। সেগুলি আমাদের বিশ্লেষণ করত হবে। আগামী ২০-২৫ দিন আমাদের সর্বশক্তি দিয়ে লড়তে হবে।’
advertisement
অভিষেক এ দিন আরও দাবি করেছেন, তৃণমূলে দল করার একমাত্র মাপকাঠি পারফরম্যান্স৷ অভিষেক বলেন, ‘তৃণমূলের পদে থাকার এখন একটাই মাপকাঠি পারফরম্যান্স৷ আপনি যদি ভাল পারফর্ম করেন দল আপনাকে পুরস্কৃত করবে। যে অঞ্চল সভাপতি কাজ করবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু অঞ্চল সভাপতি না, এবার প্রধান উপপ্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে।’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: 'আগে সাপ তাড়ান, পরে ঝগড়া করবেন!' শুভেন্দুর গড়ে ঘুরে দাঁড়াতে দলের নেতাদের কড়া বার্তা অভিষেকের
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement