TRENDING:

North 24 Parganas: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দৃষ্টিহীন গায়ক গৌরাঙ্গ! প্রশংসার ঝড়

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দৃষ্টিহীন গৌরাঙ্গ সেনের কিশোর কুমারের গলায় গান। যা শুনে, নেটাগরিকদের প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দৃষ্টিহীন গৌরাঙ্গ সেনের কিশোর কুমারের গলায় গান। যা শুনে, নেটাগরিকদের প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে। উত্তর ২৪ পরগনা দেগঙ্গার বাসিন্দা গৌরাঙ্গ সেন। দু চোখের দৃষ্টিশক্তি না থাকলেও, ছোটবেলা থেকেই কিশোর কুমারের ভক্ত তিনি। কিশোর কুমারের গান যেখানেই চলত, সেখানে শুনতে বসে যেতেন গৌরাঙ্গ। তার এই কিশোর প্রেমের বিষয়টি লক্ষ্য করেন গৌরাঙ্গ বাবুর বাবা। তাকে উৎসাহও দেন। সেই থেকে কিশোর কুমার কে ভালোলাগা, ভালোবাসা। তারপর থেকেই গান নিয়ে সাধনা শুরু। তবে, এখনো পর্যন্ত কারোর কাছে শেখেননি গান। তার যতটুকু কিশোর কুমারের মত গান গাওয়ার চেষ্টা, সবটাই নিজের প্রচেষ্টায়। একসময় মঞ্চেও গান গাইতেন গৌরাঙ্গ সেন। তবে বাবার অবর্তমানে, আর মঞ্চে গান গাওয়া হয়না।
advertisement

বর্তমানে দেগঙ্গা ব্লকে দুয়ারে সরকার ক্যাম্পেও গান শোনানোর সুযোগ হয় তার। শুধুই যে কিশোর কুমারের গান গাইতে পারেন এমনটা নয়, যেকোন শিল্পীর গান কিছু সময় শুনলেই সেই সুর মাথায় বসিয়ে নিতে পারেন গৌরাঙ্গ। কিশোর কুমার মারা যাওয়ার পর আরও এক শিল্পী কে গুরুর কাছাকাছি বসিয়েছেন গৌরাঙ্গ সেন। তাঁর নাম কুমার শানু। কিশোর কুমারের পাশাপাশি কুমার শানুর গানও বর্তমানে গায় গৌরাঙ্গ।

advertisement

আরও পড়ুনঃ থমকে রাস্তা সংস্কার, ৫০০ মিটার জায়গা রয়েছে জটিলতা

শুধু তাই নয় তার কন্ঠে লোকগীতি শুনলে যে কেউ মুগ্ধ হবে। এই প্রজন্মে মানুষের কাছে কিশোর কুমারের গান সেভাবে পৌছায় না বলে মত গৌরাঙ্গ বাবুর। তাই বাড়িতে কেউ আসলে, তাকে কিশোর কুমারের গান শুনিয়ে গুরুর প্রতি শ্রদ্ধা জানান এই শিল্পী।

advertisement

আরও পড়ুনঃ চিনার পার্কে বসে জার্মানির বাসিন্দাদের কোটি টাকার প্রতারণা! চলছিল জালিয়াতির অফিস!

এভাবেই স্থানীয় এক যুবক সেই গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। আর তারপর থেকেই গৌরাঙ্গ সেন কে নতুন করে চিনতে শুরু করেছেন সকলে। আর তার ফলেই দু'চোখের অন্ধকার সরিয়ে স্বর্গীয় শিল্পী কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল দেগঙ্গার গৌরাঙ্গ সেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলে মাসিক ১০-১২ হাজার টাকা আয়! মহিলাদের সামনে উপার্জনের নয়া দিশা
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দৃষ্টিহীন গায়ক গৌরাঙ্গ! প্রশংসার ঝড়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল