North 24 Parganas News: জ্বালানি-সমস্যায় ব্যাহত অটো পরিষেবা! মতিগঞ্জ অটো স্ট্যান্ডে গাড়ি কমে অর্ধেক, চরম ভোগান্তির মুখে যাত্রীরা
- Published by:Sneha Paul
Last Updated:
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনার বনগাঁর অটো পরিষেবায় গ্যাসের সংকটের প্রভাব। আগে যে অটো স্ট্যান্ডে প্রায় ২০০-২৫০ অটো চলাচল করত, এখন তা ১০০-১২০-তে এসে ঠেকেছে। ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়াঃ জ্বালানি গ্যাসের সংকটের জের। উত্তর ২৪ পরগনার বনগাঁয় ব্যাহত অটো পরিষেবা। বিপাকে পড়েছে সাধারণ মানুষ। অন্যদিকে কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধির অভিযোগে সরব অটো চালক থেকে রেস্তোরাঁর মালিকরা।
প্রয়োজনীয় গ্যাস না মেলায় ব্যাহত বনগাঁর অটো পরিষেবা। একসময় অটোর ভিড়ে ঠাসা স্ট্যান্ডগুলিতে এখন তেমন ভিড় দেখা যাচ্ছে না। অটো চালকদের রুজিরুটি বন্ধের পাশাপাশি চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ যাত্রীরা।
আরও পড়ুনঃ বিনামূল্যে বাড়িতে এলইডি লাইট! ‘গ্লো উইথ ফরেস্ট’ প্রকল্পে ফ্রি-তে সুইচবোর্ড-অ্যাঙ্গেল সহ সব সরঞ্জাম, অন্ধকার গ্রামে আলো জ্বালাল বন দফতর
বনগাঁ মতিগঞ্জ অটো স্ট্যান্ডে আগে প্রায় ২০০-২৫০ অটো চলাচল করত। বর্তমানে তা ১০০-১২০-তে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এক ধাক্কায় অটোর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। গ্যাস না থাকায় পেট্রোল দিয়ে অটো চালাতে হচ্ছে।
advertisement
advertisement
অটো চালকদের দাবি, একদিন অটো চালিয়ে কয়েকদিনের বাজার করতে হচ্ছে। অবিলম্বে গ্যাসের সমস্যা না মিটলে অটো পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং তাঁদের পরিবার-পরিজন নিয়ে সমস্যায় পড়তে হবে।
এর পাশাপাশি কৃত্রিমভাবে জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির অভিযোগ তুলছেন হোটেল মালিকেরা। তাঁদের দাবি, এই সংকটের সুবিধা নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করেছে তাঁরা। ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 15, 2026 10:20 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: জ্বালানি-সমস্যায় ব্যাহত অটো পরিষেবা! মতিগঞ্জ অটো স্ট্যান্ডে গাড়ি কমে অর্ধেক, চরম ভোগান্তির মুখে যাত্রীরা










