advertisement

Jhargram News: বিনামূল্যে বাড়িতে এলইডি লাইট! ‘গ্লো উইথ ফরেস্ট’ প্রকল্পে ফ্রি-তে সুইচবোর্ড-অ্যাঙ্গেল সহ সব সরঞ্জাম, অন্ধকার গ্রামে আলো জ্বালাল বন দফতর

Last Updated:

Jhargram News: বিনামূল্যে এলইডি লাইট, সুইচবোর্ড, অ্যাঙ্গেল থেকে শুরু করে লাইট হোল্ডার, ইলেকট্রিক ওয়্যার। ‘গ্লো উইথ ফরেস্ট’ প্রকল্পের মাধ্যমে ঝাড়গ্রামের প্রায় ৪০টি বাড়িতে আলো জ্বালাল বন দফতর।

আলো লাগানো হচ্ছে
আলো লাগানো হচ্ছে
ঝাড়গ্রাম, রাজু সিংঃ হাতির আতঙ্কে অন্ধকার গ্রামে আলো জ্বালাল বন দফতর। ‘গ্লো উইথ ফরেস্ট’ প্রকল্পের মাধ্যমে হাতির চলাচল বেশি, এমন এলাকায় প্রায় ৪০টি বাড়িতে বিনামূল্যে এলইডি লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ঝাড়গ্রাম জেলার কলাইকুন্ডা রেঞ্জের বিভিন্ন গ্রামের একাধিক পরিবারের মুখে হাসি ফুটেছে।
ঝাড়গ্রামের কলাইকুন্ডা রেঞ্জের বিভিন্ন গ্রামে হাতির আনাগোনার সমস্যা দীর্ঘদিনের। বিশেষত রাতের অন্ধকার নামলেই আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয় বাসিন্দাদের। সেই সমস্যার কথা মাথায় রেখে এবার মানুষের পাশে দাঁড়াল বন দফতর। ‘গ্লো উইথ ফরেস্ট’ প্রকল্পের মাধ্যমে হাতির চলাচল বেশি, এমন এলাকায় প্রায় ৪০টি বাড়িতে বিনামূল্যে এলইডি লাইট লাগিয়ে দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! উত্তরবঙ্গে আজও দুর্যোগের পূর্বাভাস, কোথায় কেমন আবহাওয়া জানুন
বন দফতর সূত্রে জানা গিয়েছে, কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙা, হরিয়াধরা, শংকরবনী, নিশ্চিন্তা, পতনা, ভালকিশোল, হাড়িভাঙা, বালিভাষা সহ প্রায় আটটি গ্রামের বেশ কয়েকটি বাড়ি বেছে নেওয়া হয়। এক্ষেত্রে হাতির যাতায়াতের রাস্তার ধারে পড়ে এমন বাড়িই নির্বাচিত হয়েছে। বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
advertisement
advertisement
‘গ্লো উইথ ফরেস্ট’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে এলইডি লাইটের পাশাপাশি ইলেকট্রিক ওয়্যার, সুইচবোর্ড, অ্যাঙ্গেল ও লাইট হোল্ডার সহ সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে। বন দফতরের উদ্যোগে বাড়ির বাইরে আলো জ্বলে ওঠায় গ্রামবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
স্থানীয় বাসিন্দাদের কথায়, আগে রাত নামলেই অন্ধকারে বাড়ির বাইরে বের হতে ভয় লাগত। হাতির আতঙ্কে অনেক সময় জরুরি প্রয়োজনে বাইরে যাওয়াও কঠিন হয়ে পড়ত। এখন বাড়ির সামনে আলো জ্বলে থাকায় কিছুটা হলেও নিরাপত্তা বোধ করছেন তাঁরা।
advertisement
সব মিলিয়ে, বন দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের আশা, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তা ও হাতি-মানুষ সংঘাত কমাতে এই ধরনের উদ্যোগ আরও বাড়ানো হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: বিনামূল্যে বাড়িতে এলইডি লাইট! ‘গ্লো উইথ ফরেস্ট’ প্রকল্পে ফ্রি-তে সুইচবোর্ড-অ্যাঙ্গেল সহ সব সরঞ্জাম, অন্ধকার গ্রামে আলো জ্বালাল বন দফতর
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement