North 24 Parganas News: গ্যাস সিলিন্ডার সংকটেই এভাবে মৃত্যু জেলায়! শোকের ছায়া পরিবারে
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
গ্যাস সিলিন্ডার সংকটেই এভাবে মৃত্যু জেলায়! শোকের ছায়া পরিবারে
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: গ্যাস সিলিন্ডারের সমস্যায় এবার এভাবেই জেলায় মৃত্যুর অভিযোগ উঠল! সংসারে গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে গাইঘাটায় কাঠ সংগ্রহ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ওঠে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম বিনোদ করাতি, বয়স ৭৬ বছর। তিনি এলাকার ফরিদকাঠি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায় গত দুদিন ধরেই সমস্যার সম্মুখীন হচ্ছিল পরিবার। এই পরিস্থিতিতে কাঠের রান্নার চিন্তাভাবনা করে জ্বালানি কাঠ সংগ্রহ করতেই পাশের বাগানে যান ওই বৃদ্ধ। এরপর, দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাগানের পাশেই তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলের পাশ দিয়েই ১১ হাজার ভোল্টের হাই টেনশন বিদ্যুতের লাইন রয়েছে। অনুমান, গাছের শুকনো ডাল সংগ্রহ করার সময় কোনওভাবে সেই বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল-এ নিয়ে গেলেও, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতাল-এ নিয়ে যাওয়া হলেও সেখানেও চিকিৎসকেরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে রান্নার গ্যাসের সংকট চলায় বাধ্য হয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েই এমন পরিণতি হল তার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই গ্যাস সিলিন্ডার সমস্যার মধ্যেই এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 14, 2026 7:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: গ্যাস সিলিন্ডার সংকটেই এভাবে মৃত্যু জেলায়! শোকের ছায়া পরিবারে










