IMD WB Rain Kalbaishakhi Forecast: বিকেল গড়াতেই বদলাচ্ছে আবহাওয়া, কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির নামবে এখনই? হলুদ সর্তকতা জারি
- Reported by:SAIKAT SHEE
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD WB Rain Kalbaishakhi Forecast: বাড়ছে তাপমাত্রার পারদ। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বাড়ছে অস্বস্তি। পাশাপাশি দিঘা-সহ জেলা জুড়ে রবিবার থেকে তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা।
advertisement
advertisement
*আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও বাড়বে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলার তাপমাত্রা আরও বাড়বে। মার্চের মাঝামাঝিতেই বৈশাখের মতো গরমের দাপট।
advertisement
*উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের ৫ জেলাতেই রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরের মতো দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় চলবে ঝড়বৃষ্টি। কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে আকাশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার।
advertisement
advertisement
*দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় সর্বত্র বাড়ছে তাপমাত্রা। একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে জলীয়বাষ্প পূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে ফলে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। ১৫ থেকে ১৭ মার্চ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতো বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা দিঘা-সহ জেলায়। ১৫ মার্চ রবিবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর্দ্রতা পূর্ণ আবহাওয়ার কারণে রবিবার থেকে অস্বস্তি বাড়বে।








