advertisement

তৃণমূল না বিজেপি, বাম না কংগ্রেস, কার পালা ভারী...? কী বলছে ভোট-অঙ্ক? মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভায় এবার চতুর্মুখী লড়াই

Last Updated:

West Bengal Assembly Election 2026: চতুর্মুখী লড়াইয়ে জমজমাট মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভা আসন! আসল অঙ্কটা কী এখানে? কোন সমীকরণে ভোট হবে ২০২৬-এ? জানতে গেলে বুঝতে হবে এখানকার ভোটচিত্র।

+
খড়গ্রাম

খড়গ্রাম বিধানসভা আসন

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভায় এবছর হাইভোল্টেজ হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে। এবছর এই বিধানসভা আসনে চতুর্মুখী লড়াই জমে উঠেছে। বাম, কংগ্রেস, বিজেপি ও তৃণমূলের ভোট প্রচার তুঙ্গে। ২০১১ সাল থেকে টানা দুই বার এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের আসন ছিল। বিধায়ক হয়েছিলেন আশিস মার্জিত। পরে পালাবদলের পর ২০২১ সালে জয়ী হয় তৃণমূলের আশিস মার্জিত। এবছর তৃণমূলের প্রতীকে লড়াই করবেন আশিস মার্জিত, বিজেপির প্রার্থী মিতালি মাল, কংগ্রেসের হয়ে লড়াই করবেন মন্দার কান্তি মণ্ডল ও সিপিআইএমের প্রতীকে লড়াই করবেন ধ্রুবজ্যোতি সাহা। ফলে চতুর্মুখী লড়াই জমে উঠেছে।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয় এই কেন্দ্রটি। প্রথমে এর নাম ছিল ‘বড়ঞা–খড়গ্রাম’।  ১৯৬২ সালের নির্বাচনের আগে ‘খড়গ্রাম’ আবার তৈরি করা হয়। এই কেন্দ্রের অন্দরে রয়েছে খড়গ্রাম কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের পুরোটা। পাশাপাশি বড়ঞা ব্লকের কল্যাণপুর–১ ও কল্যাণপুর–২ গ্রাম পঞ্চায়েতও এরই অংশ। ১৯৭৭ থেকে ২০০৬ পর্যন্ত টানা সাতবার সিপিআই(এম) এই আসনে জয়ী হয়। সেই সময় রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। এই আসনে কংগ্রেস পাঁচবার জিতেছে, যার মধ্যে ১৯৫১ সালের দুইটি আসনও রয়েছে।  ২০২১ সালে তৃণমূল এই আসনে জয় পেয়েছে।
advertisement
advertisement
২০২৪ সালে খড়গ্রামে মোট নথিভুক্ত ভোটার ছিলেন ২,৪২,০৭৩ জন। এই সংখ্যা ২০২১ সালে ছিল ২,২৮,৯২৩, ২০১৯ সালে ২,১৮,২৯১, ২০১৬ সালে ২,০৪,১০৩ এবং ২০১১ সালে ১,৭২,৯৬১। যদিও আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত এবং এই শ্রেণির ভোটারদের হার ২২.০৬ শতাংশ। তবুও এখানে সংখ্যালঘু ভোটার এখানে সংখ্যাগরিষ্ঠ। তাদের সংখ্যা ৫০.৩০ শতাংশ। তফসিলি উপজাতির (ST) ভোটার সংখ্যা মাত্র ১.২০ শতাংশ।
advertisement
এখানে বাসিন্দাদের প্রধান জীবিকা কৃষি। ধান মূল ফসল। পাশাপাশি রেশম চাষ থেকে গম, তেলবীজ, ডাল, পাট ও সবজিও ভাল চাষ হয়। এখানে ছোট চালকল, ইটভাটা, দোকান ও গ্রামীণ হাট হয়। এখনকার একটা বড় অংশের মানুষ পরিযায়ী শ্রমিক।
advertisement
তৃণমূল প্রার্থী আশিস মার্জিত জানিয়েছেন, বিগত পাঁচ বছরে যা উন্নয়ন করা হয়েছে তাই মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। বিজেপির প্রার্থী মিতালি মালের অবশ্য দাবি, মোদিজির উন্নয়ন এবার খড়গ্রামে পদ্ম ফুল ফুটবেই। তবে লড়াই দিয়ে মাটি কামড়ে পড়ে আছেন সিপিআইএম প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা ।তার দাবি, খড়গ্রাম এখনও বঞ্চিত। তাই মানুষের ভরসা এখন বামেরা। যদিও চতুর্মুখী লড়াই ভোট প্রচার তুঙ্গে খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
তৃণমূল না বিজেপি, বাম না কংগ্রেস, কার পালা ভারী...? কী বলছে ভোট-অঙ্ক? মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভায় এবার চতুর্মুখী লড়াই
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement