advertisement

Job Recruitment 2026: আকর্ষণীয় বেতন কাঠামো, শিলিগুড়ির আর্মি প্রি-প্রাইমারি স্কুলে শীঘ্রই চাকরির সুযোগ! আবেদনের খুঁটিনাটি জানুন

Last Updated:
Job Recruitment 2026: আকর্ষণীয় বেতন ও ভাল কর্মপরিবেশে শিলিগুড়ির আর্মি প্রি-প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ ২০২৬। আবেদন পদ্ধতি, যোগ্যতা ও সম্পূর্ণ তথ্য জানুন এবং দ্রুত আবেদন করুন।
1/8
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিবমন্দিরে ত্রিশক্তি আর্মি প্রি-প্রাইমারি স্কুলে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষক, ক্লার্ক এবং আয়া এই তিন বিভাগে মোট ১১ শূন্যপদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং প্রাথমিকভাবে ১১ মাসের জন্য কার্যকর থাকবে, যার মেয়াদ শুরু হবে ১ জুলাই ২০২৬ থেকে।

2/8
*স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শিক্ষক পদে রয়েছে ৬ শূন্যপদ, ক্লার্ক পদে ১ এবং আয়া পদে চারটি শূন্যপদ। প্রতিটি পদের জন্য আলাদা যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

3/8
*শিক্ষক পদের ক্ষেত্রে প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বরসহ স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। পাশাপাশি নার্সারি টিচার ট্রেনিং, প্রি-স্কুল এডুকেশন ডিপ্লোমা অথবা বি.এড ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে সাবলীল যোগাযোগ দক্ষতা অপরিহার্য। ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বয়সসীমা ন্যূনতম ২৫ বছর হলেও অভিজ্ঞদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী ৫৫ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।

4/8
*ক্লার্ক পদের জন্য কমার্সে স্নাতক ডিগ্রি অথবা প্রতিরক্ষা ক্ষেত্রে অ্যাকাউন্টস ক্লার্ক হিসেবে ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, এক্সেল এবং অ্যাকাউন্টিং সফটওয়্যারে দক্ষ হতে হবে। টাইপিং স্পিড ঘণ্টায় অন্তত ১২ হাজার কী-ডিপ্রেশন হওয়া আবশ্যক। এই পদের জন্য ন্যূনতম বয়স ৩৫ বছর নির্ধারিত হয়েছে।

5/8
*আয়া পদের ক্ষেত্রে অন্তত অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে অথবা শিশুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক। এই পদের জন্য ফ্রেশাররাও আবেদন করতে পারবেন, তবে বয়স ৫৫ বছরের নিচে হতে হবে।

6/8
*কর্মঘণ্টা অনুযায়ী, শিক্ষক ও ক্লার্কদের জন্য সপ্তাহের সোম থেকে শুক্র সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিউটি থাকবে। অন্যদিকে আয়াদের জন্য সোম থেকে শনি সকাল ৭ঃ৩০ মিনিট থেকে দুপুর ১ঃ৩০ মিনিট পর্যন্ত কাজের সময় নির্ধারিত হয়েছে।

7/8
*আগ্রহী প্রার্থীরা স্কুল থেকে বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬। উল্লেখ্য, নির্বাচিত প্রার্থীদের জন্য কোনও আবাসন বা যাতায়াতের সুবিধা প্রদান করা হবে না।

8/8
*নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে, যা সম্ভবত জুন মাসের প্রথম সপ্তাহের পর অনুষ্ঠিত হতে পারে। বিস্তারিত জানার জন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে নির্দিষ্ট যোগাযোগ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।