advertisement

North 24 Parganas News: ইছামতিতে নৌকাবিহারই হয়ে গেল শেষ যাত্রা! বনগাঁয় ঘুরতে মর্মান্তিক মৃত্যু যুবকের

Last Updated:

বনগাঁ নীলকুঠি এলাকায় ইছামতিতেই যুবকের করুণ পরিণতি! ঘুরতে এসেই ঘটল চরম বিপদ৷ নৌকায় ঘোরার সময় আচমকাই তাঁদের মধ্যে একজন ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান।

ইছামতি নৌকা বিহার
ইছামতি নৌকা বিহার
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বেড়াতে এসে নৌকা ভ্রমণের সময় ইছামতী নদীতে যুবকের মর্মান্তিক মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা থানার মঙ্গলগঞ্জ নীলকুঠি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দমদম এলাকা থেকে একটি চারচাকা গাড়িতে করে পাঁচজন যুবক মঙ্গলগঞ্জের নীলকুঠি এলাকায় বেড়াতে আসেন।
পরে তাঁরা নৌকায় করে ইছামতী নদীতে ভ্রমণে বের হন। নৌকায় ঘোরার সময় আচমকাই তাঁদের মধ্যে একজন ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি জলের তলায় তলিয়ে যান বলেই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনা দেখে নৌকার মাঝি দ্রুত নৌকাটি তীরে ভিড়িয়ে বাকি চারজনকে নামিয়ে দেন এবং অন্যান্য মাঝিদের সঙ্গে নিয়ে নদীতে পড়ে যাওয়া যুবককে উদ্ধারের চেষ্টা শুরু করেন।
advertisement
advertisement
তবে স্থানীয়দের অভিযোগ, সেই সময় ওই চার যুবক ঘটনাস্থল থেকে সরে পড়েন। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, ওই যুবকরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সহায়তায় নদী থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই যুবকের বিষয়ে জানার চেষ্টা চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাকি যুবকদের খোঁজেও চলছে তল্লাশি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ইছামতিতে নৌকাবিহারই হয়ে গেল শেষ যাত্রা! বনগাঁয় ঘুরতে মর্মান্তিক মৃত্যু যুবকের
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
  • বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে

  • উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা

  • তাপমাত্রাও বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement