advertisement

Bengal Assembly Elections: 'আন্ডার অ‍্যাডজুডিকেশন' লিস্টে যাদের নাম রয়েছে, তারা কি ভোট দিতে পারবেন? বড় ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

Last Updated:

Bengal Assembly Elections: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এদিনের বৈঠকে জানান, ‘‘পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার৷ সঙ্গে সাপ্লিমেন্টারি তালিকা যোগ হবে৷ ৭০০-৮৫০ ভোটার নিয়ে একটি করে বুথ হবে৷ ১০০% ওয়েবকাস্টিং হবে৷’’

'আন্ডার অ‍্যাডজুডিকেশন' লিস্টে যাদের নাম রয়েছে, তারা কি ভোট দিতে পারবেন? বড় ঘোষণা করে দিলেন  মুখ্য নির্বাচন কমিশনারের
'আন্ডার অ‍্যাডজুডিকেশন' লিস্টে যাদের নাম রয়েছে, তারা কি ভোট দিতে পারবেন? বড় ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনারের
নয়াদিল্লি: রবিবারই ভোট ঘোষণা বাংলা-সহ ৫ রাজ্যের৷ বিকেল থেকে শুরু হয়েছে সাংবাদিক বৈঠক৷? সাংবাদিক বৈঠকে উপস্থিত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। পশ্চিমবঙ্গে এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়নি৷ এদিন মুখ্য নির্বাচন কমিশনার জানালেন বাংলায় আদালতের নির্দেশ মতো অ‍্যাডজুডিকেশন লিস্ট থেকে যেমন যেমন নাম তালিকায় আসবে, তাঁদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে।
জ্ঞানেশ কুমার এদিনের বৈঠকে জানান, ‘‘পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার৷ সঙ্গে সাপ্লিমেন্টারি তালিকা যোগ হবে৷ ৭০০-৮৫০ ভোটার নিয়ে একটি করে বুথ হবে৷ ১০০% ওয়েবকাস্টিং হবে৷’’
advertisement
advertisement
মুখ্য নির্বাচন কমিশনার জানালেন, ‘‘প্রতি ভোটারকে স্বাগত জানাতে প্রস্তুত নির্বাচন কমিশন৷ পশ্চিমবঙ্গের সবচেয়ে আগে বিধানসভার সময়সীমা শেষ হচ্ছে-৭ মে৷’’ যুবা এবং প্রথম ভোটারদের কাছে আবেদন করছি- উৎসাহভরে অংশগ্রহণ করুন জানান তিনি৷
‘‘গত কয়েকদিনে কমিশন নির্বাচন মুখী রাজ‍্যগুলিতে পরিদর্শনে দিয়েছে। ভিজিট চলাকালীন রেকগনাইজড রাজনৈতিক দল এবং নির্বাচন আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে৷ নতুন ভোটারদের সঙ্গেও কথা বলেছে কমিশন৷ স্বচ্ছ ভোটার তালিকা স্বচ্ছ নির্বাচনের ভিত্তি। সেই কারনেই এসআইআর করা হয়েছে, যাতে কোনও বৈধ ভোটার তালিকৈর বাইরে না থাকে এবং কোনও অবৈধ ভোটাররা তালিকায় না থাকতে পারে’’, জানালেন জ্ঞানেশ কুমার৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Bengal Assembly Elections: 'আন্ডার অ‍্যাডজুডিকেশন' লিস্টে যাদের নাম রয়েছে, তারা কি ভোট দিতে পারবেন? বড় ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement