advertisement

Money Making Tips: ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক

Last Updated:

East Medinipur Money Making Tips: কষ্টের দিন ঘুচল এক অভিনব বিজনেস আইডিয়াতে। এককালে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করা যুবক এখন নিজের বাড়িতেই মাছ চাষ করে স্বাবলম্বী। শোল মাছ চাষের আধুনিক পদ্ধতি ব্যবহার করে তিনি কীভাবে লক্ষ লক্ষ টাকা আয় করছেন জানুন

+
শোল

শোল মাছ চাষ থেকে প্রচুর লাভের দিশা দেখাল যুবক

মহিষাদল, সৈকত শী: একসময় ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। স্বাভাবিকভাবেই তাঁকে বাড়ির বাইরেই থাকতে হত। তবে মন চাইত বাড়িতে পরিবারের সঙ্গে থেকে কিছু করতে। সেই ভাবনা থেকে বাড়ি ফিরে এসে তিনি বাড়ির সামনের চৌবাচ্চায় শোল মাছের চাষ শুরু করেন। আর এই চাষ থেকেই তিনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন। তার এই চাষ মহিষাদলের অন্যদেরও নতুন পথের দিশা দেখাচ্ছে। বাড়ির সামনে অল্প পরিসরে চৌবাচ্চায় শোলমাছ চাষ করে স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন মহিষাদলের বুদ্ধদেব মাইতি।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সতীর ৫১ পীঠের এক পীঠ মা বর্গভীমা মন্দির রয়েছে। প্রতিদিন শোলমাছ দিয়ে ভোগ দেওয়ার চল রয়েছে। এর পাশাপাশি এই মাছ পুষ্টিগুণে ভরপুর হওয়ায়। মাছে ভাতে বাঙালির খাদ্য তালিকায় সহজেই স্থান পেয়েছে। এক সময় গ্রাম বাংলার খাল-বিল, পুকুর ডোবায় পাওয়া যেত। কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তনে পাওয়া যায় না। ফলে জেলার বিভিন্ন বাজারে শোলমাছের চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণের জন্য বাড়ির সামনে অল্প পরিসরে  চৌবাচ্চায় শোলমাছ চাষ করে স্বনির্ভর হচ্ছেন মহিষাদলের ঘাগরার বাসিন্দা যুবক বুদ্ধদেব মাইতি।
advertisement
advertisement
বুদ্ধদেব বাড়ির সামনে চারটি সিমেন্টের ট্যাঙ্ক বানিয়ে তাতে আধুনিক পদ্ধতিতে শোলমাছ চাষ করেছেন। শোল মাছের চারামাছ নিয়ে চাষ শুরু করে প্রায় এক বছর আগে। অন্ধ্রপ্রদেশ থেকে প্রথমে পাঁচ হাজার চারাপোনা নিয়ে এসে চাষ শুরু করে। শেষ আট মাসে সেই চারামাছ বড় হয়ে উঠেছে। বর্তমানে এক একটি মাছের ওজন হয়ে দাঁড়িয়েছে প্রায় দেড় থেকে দুই কেজি পর্যন্ত। জেলার তমলুক, মহিষাদল, নন্দকুমার, হলদিয়া, সুতাহাটা প্রভৃতি বাজারে শোলমাছের খুব চাহিদা রয়েছে। বুদ্ধদেব জানায়, “চারা মাছ থেকে মাছগুলিকে বড় করতে খরচ পড়ে ১৫০ থেকে ২০০ টাকা। বর্তমান সময়ে প্রতি কেজি ৩৫০ টাকা করে বিক্রি হচ্ছে। মাছ চাষ করে আয়ের পথ খুঁজে পেয়েছি। তাই এবছর আরও বেশি শোল মাছ চাষ করছি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবছর বুদ্ধদেব ১২ হাজার চারামাছ নিয়ে চাষ শুরু করেছেন। বর্তমানে সময়ে চাকরির পিছনে না ছুটে অল্প জায়গায় আধুনিক পদ্ধতিতে চাষবাস করলে স্বনির্ভর হওয়া যায়। তিনি অন্যান্য যুবক যুবতীদের মাছ চাষবাসের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, বুদ্ধদেব। প্রয়োজনে চাষের সবরকমের সহযোগিতা করবেন বলেও জানান বুদ্ধদেব। বর্তমানে বুদ্ধদেবের শোলমাছ চাষ দেখতে দূর-দূরান্তের বহু মানুষ ভিড় জমাচ্ছেন। আধুনিক পদ্ধতিতে এই শোল মাছ চাষে আগ্রহ দেখাচ্ছে বেকার যুবক যুবতীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement