TRENDING:

North 24 Parganas News: ইছামতিতে নৌকাবিহারই হয়ে গেল শেষ যাত্রা! বনগাঁয় ঘুরতে মর্মান্তিক মৃত্যু যুবকের

Last Updated:

বনগাঁ নীলকুঠি এলাকায় ইছামতিতেই যুবকের করুণ পরিণতি! ঘুরতে এসেই ঘটল চরম বিপদ৷ নৌকায় ঘোরার সময় আচমকাই তাঁদের মধ্যে একজন ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বেড়াতে এসে নৌকা ভ্রমণের সময় ইছামতী নদীতে যুবকের মর্মান্তিক মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা থানার মঙ্গলগঞ্জ নীলকুঠি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দমদম এলাকা থেকে একটি চারচাকা গাড়িতে করে পাঁচজন যুবক মঙ্গলগঞ্জের নীলকুঠি এলাকায় বেড়াতে আসেন।
ইছামতি নৌকা বিহার
ইছামতি নৌকা বিহার
advertisement

পরে তাঁরা নৌকায় করে ইছামতী নদীতে ভ্রমণে বের হন। নৌকায় ঘোরার সময় আচমকাই তাঁদের মধ্যে একজন ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি জলের তলায় তলিয়ে যান বলেই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনা দেখে নৌকার মাঝি দ্রুত নৌকাটি তীরে ভিড়িয়ে বাকি চারজনকে নামিয়ে দেন এবং অন্যান্য মাঝিদের সঙ্গে নিয়ে নদীতে পড়ে যাওয়া যুবককে উদ্ধারের চেষ্টা শুরু করেন।

advertisement

আরও পড়ুন: ‘আন্ডার অ‍্যাডজুডিকেশন’ লিস্টে যাদের নাম রয়েছে, তারা কি ভোট দিতে পারবেন? বড় ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

তবে স্থানীয়দের অভিযোগ, সেই সময় ওই চার যুবক ঘটনাস্থল থেকে সরে পড়েন। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, ওই যুবকরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সহায়তায় নদী থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: ‘পুরোহিত ও ইমাম ভাতা বাড়ানো আদর্শ আচরণবিধি ভঙ্গ করেনি’! মমতার ঘোষণা নিয়ে জানিয়ে দিলেন জ্ঞানেশ কুমার

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই যুবকের বিষয়ে জানার চেষ্টা চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাকি যুবকদের খোঁজেও চলছে তল্লাশি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ইছামতিতে নৌকাবিহারই হয়ে গেল শেষ যাত্রা! বনগাঁয় ঘুরতে মর্মান্তিক মৃত্যু যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল