Summer Special Train: গ্রীষ্মে সমুদ্র ভ্রমণে এবারে স্বস্তি পর্যটকদের! মালদহ থেকে দিঘা ছুটবে 'সামার স্পেশ্যাল', কবে থেকে কতদিন চলবে ট্রেন? জানুন
- Reported by:Jiam Momin
- Published by:Shubhagata Dey
Last Updated:
Summer Special Train: ট্রেন নম্বর ০৩৪৬৫ মালদহ টাউন-দিঘা 'সামার' স্পেশ্যাল ট্রেনটি প্রতি শনিবার দুপুর ১ঃ১০ মিনিটে, মালদহ টাউন স্টেশন থেকে ছেড়ে রাত ১১'টা নাগাদ দিঘা পৌঁছবে। এই পরিষেবা চালু থাকবে ২ মে থেকে ২০ জুন পর্যন্ত।
advertisement
1/5

*গ্রীষ্মকালীন ভিড় সামাল দিতে রেল যাত্রীদের জন্য বড় উদ্যোগ নিল পূর্ব রেলের মালদহ ডিভিশন। যাত্রীদের সুবিধার্থে মালদহ টাউন থেকে সমুদ্রতীরবর্তী জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা পর্যন্ত বিশেষ গ্রীষ্মকালীন ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।
advertisement
2/5
*রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন নম্বর ০৩৪৬৫ মালদহ টাউন-দিঘা 'সামার' স্পেশ্যাল ট্রেনটি প্রতি শনিবার দুপুর ১ঃ১০ মিনিটে মালদহ টাউন স্টেশন থেকে ছেড়ে রাত ১১'টা নাগাদ দিঘা পৌঁছবে। এই পরিষেবা চালু থাকবে ২ মে থেকে ২০ জুন পর্যন্ত।
advertisement
3/5
*অন্যদিকে, ট্রেন নম্বর ০৩৪৬৬ দিঘা-মালদহ টাউন 'সামার' স্পেশ্যাল ট্রেনটি প্রতি শনিবার রাত ১১ঃ৪০ মিনিটে দিঘা থেকে রওনা দিয়ে পরের দিন সকাল ৯ঃ২০ মিনিটে মালদহ টাউনে পৌঁছবে। জানা গিয়েছে মোট ৮ ট্রিপে স্পেশ্যাল এই ট্রেন দুটি উভয় দিকে চলাচল করবে।
advertisement
4/5
*মালদহ রেল ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "এই ট্রেনটি যাতায়াতের পথে নিউ ফারাক্কা, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা, তমলুক ও কাঁথি সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। ফলে যাত্রাপথে স্টপেজের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা এবং পর্যটকরা উপকৃত হবে।"
advertisement
5/5
*তিনি আরও জানান, "যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা রাখা হয়েছে। এই বিশেষ ট্রেনের টিকিট বুকিং পিআরএস কাউন্টার এবং অনলাইনের মাধ্যমে উপলব্ধ থাকবে। গ্রীষ্মের ছুটিতে সমুদ্র ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এই উদ্যোগ যাত্রীদের কাছে বিশেষ স্বস্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Summer Special Train: গ্রীষ্মে সমুদ্র ভ্রমণে এবারে স্বস্তি পর্যটকদের! মালদহ থেকে দিঘা ছুটবে 'সামার স্পেশ্যাল', কবে থেকে কতদিন চলবে ট্রেন? জানুন