East Medinipur News: এগরায় আচমকা হলটা কী? ভোটের আগেই মিলছে ব্যাপক সাড়া, বিশেষ উদ্যোগ প্রশাসনের
- Reported by:Madan Maity
- Published by:Riya Das
Last Updated:
East Medinipur News: প্রশাসনের মতে, ছোটদের মাধ্যমে বড়দের প্রভাবিত করা সহজ হয়। তাই এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাপক সাড়া মিলেছে ভোটারদের মধ্যে।
advertisement
1/6

একদিকে যখন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে পূর্ব মেদিনীপুর জেলা সফরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। তখন অন্যদিকে ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে উদ্যোগী হল এগরা মহকুমা প্রশাসন ও মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর। একজন ভোটারও যেন বাদ না যায়, সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ভোটদানের গুরুত্ব বোঝাতে অভিনব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
ভোটারদের ভোট দানে উৎসাহিত করতেই অভিনব উদ্যোগ হিসেবে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘কোনও ভোটার যেন বাদ না যায়’ এই বিষয়কে সামনে রেখেই পরিকল্পনা করা হয় এই কর্মসূচি। অভিভাবকদের সচেতন করতে শিশুদের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়। প্রশাসনের মতে, ছোটদের মাধ্যমে বড়দের প্রভাবিত করা সহজ হয়। তাই এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাপক সাড়া মিলেছে ভোটারদের মধ্যে।
advertisement
3/6
রবিবার এগরা মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা প্রশাসন ও তথ্য ও সংস্কৃতি দফতর যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করে। বৃষ্টির মাঝেও উৎসাহের অভাব ছিল না অংশগ্রহণকারীদের মধ্যে। সকাল থেকেই ছাত্র-ছাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। রঙ-তুলি হাতে তারা নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে ব্যস্ত ছিল।
advertisement
4/6
এগরা মহকুমার বিভিন্ন স্কুল ও কলেজের মোট ১৩৩ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নির্ধারিত এক ঘণ্টার মধ্যে সকলেই তাদের ভাবনা কাগজে তুলে ধরে। ‘কোনও ভোটার যেন বাদ না যায়’ বিষয়টি ঘিরে নানা ধরনের চিত্র ফুটে ওঠে। কেউ ভোটদানের গুরুত্ব দেখিয়েছে, কেউ সচেতনতার বার্তা দিয়েছে। ছোট ছোট হাতের আঁকা ছবিতে উঠে এসেছে বড় বার্তা। যা অভিভাবক ভোটারদের উৎসাহিত করেছে।
advertisement
5/6
প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃতও করা হয়। জুনিয়র বিভাগে প্রথম স্থান অধিকার করে দীপ্তর্ক সার, দ্বিতীয় দেবাঞ্জন দাস এবং তৃতীয় সঙ্কেত রায়। সিনিয়র বিভাগে প্রথম হয় অভ্রজিৎ বিশাই, দ্বিতীয় সৌম্যজিৎ পাত্র এবং তৃতীয় পূর্বাশা মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কর্মবীর কেশব, ডিএমডিসি বসুদেব সরকার ও সঞ্জয় দাস। বিচারকের দায়িত্বে ছিলেন এগরা কলেজের অধ্যাপক ড. মলয় বারিক ও শিক্ষক সত্যব্রত সাউ।
advertisement
6/6
এগরা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শাহিন সরিয়ার আনসারী জানান, 'এই উদ্যোগের মূল লক্ষ্য ভোটারদের সচেতন করা। পড়ুয়ারা খুব সুন্দরভাবে তাদের ভাবনা প্রকাশ করেছে। এই চিত্রগুলি অভিভাবকদেরও অনুপ্রাণিত করবে ভোট দিতে।' রবিবার একদিকে যখন বৃষ্টির মধ্যে পটাশপুরে যান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, তখন অন্যদিকে এমন সচেতনতার বার্তা ছড়িয়ে দিল প্রশাসন।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: এগরায় আচমকা হলটা কী? ভোটের আগেই মিলছে ব্যাপক সাড়া, বিশেষ উদ্যোগ প্রশাসনের