TRENDING:

Nadia News: আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে

Last Updated:

Nadia News: এতদিন দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে প্রয়োজনীয় রক্তের জন্য রোগীদের অন্য হাসপাতালে রেফার করতে হত, যা সময়সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: আর জরুরি প্রয়োজনে রক্তের জন্য ছুটতে হবে না নবদ্বীপ বা কল্যাণীতে। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হল বহু প্রতীক্ষিত ব্লাড ব্যাঙ্ক। সম্প্রতি অনুমোদন পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ রক্ত সংগ্রহ শিবিরের মাধ্যমে এই পরিষেবার সূচনা করে।
advertisement

ব্লাড ব্যাঙ্ক চালু হওয়ার পরেই বহু মানুষ এগিয়ে এসে রক্তদান করেন, যা ভবিষ্যতের জরুরি চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ সঞ্চয় হিসেবে বিবেচিত হবে। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, এখন থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি হাসপাতালের সঙ্গে সমন্বয় রেখে নিয়মিত রক্তদান শিবির আয়োজন করতে পারবে। এর ফলে রক্তের পর্যাপ্ত মজুত বজায় রাখা সহজ হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

advertisement

আরও পড়ুন-১৯৮৪-তে রাজনীতিতে যোগ, বিপুল ভোটে জিতেও পদত্যাগ করেছিলেন অমিতাভ, কোন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বিগ বি? জানুন সেই অজানা কাহিনি

চিকিৎসকদের মতে, এই ব্লাড ব্যাঙ্ক চালু হওয়া স্থানীয় স্বাস্থ্য পরিষেবায় এক বড় পরিবর্তন আনবে। এতদিন দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে প্রয়োজনীয় রক্তের জন্য রোগীদের অন্য হাসপাতালে রেফার করতে হত, যা সময়সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ছিল। এখন একই হাসপাতালে রক্তের ব্যবস্থা থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা যাবে, ফলে রোগীদের জীবনরক্ষার সম্ভাবনা অনেকটাই বাড়বে।

advertisement

View More

আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, শান্তিপুর ও আশেপাশের এলাকার মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সব মিলিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সূচনা স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia News: আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল