এই যুদ্ধজাহাজগুলির মধ্যে ৮০টি ভারতীয় নৌবাহিনীকে সরবরাহ করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর পক্ষে এই যুদ্ধজাহাজগুলিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন রিয়ার অ্যাডমিরাল গৌতম মারওয়াহা, কমোডর শিশির দীক্ষিত। জিআরএসই বর্তমানে একাধিক যুদ্ধজাহাজ নির্মাণ করছে। যার মধ্যে রয়েছে একটি প্রজেক্ট ১৭ এ অ্যাডভান্সড স্টেলথ ফ্রিগেট, চারটি এএসডব্লিউ-এসডব্লুসি এবং চারটি নেক্সট জেনারেশন অফশোর পেট্রল ভেসেল।
advertisement
এছাড়াও, শিপইয়ার্ডটি আরও ৩০টি জাহাজ নির্মাণ করছে। জানা গিয়েছে, এই জাহাজগুলির মধ্যে ১৩ টির ইতিমধ্যেই রপ্তানির জন্য প্রস্তুত। জিআরএসই-তে পাঁচটি নেক্সট জেনারেশন করভেট নির্মাণের জন্যও একটি চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…
এই জাহাজ নির্মাণের মাধ্যমে স্বনির্ভরতার পথে আরও একধাপ এগিয়ে গেল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ফলে দেশেই আরও বেশি পরিমাণে যুদ্ধজাহাজ নির্মাণ হবে। দেশ আরও শক্তিশালী হবে। ২০৩৫ সালের মধ্যে ভারতীয় নৌসেনার হাতে ২০০ এর বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন তুলে দেওয়ার জন্য রণতরী নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে।
নৌসেনা জানিয়েছে আইএনএস দুনাগিরি নীলগিরি গোত্রের পঞ্চম ফ্রিগেট। প্রকল্প ১৭ আলফা ফ্রিগেট এর আর আওতায় ৮০ মাসের কম সময়ে নির্মাণ করা হয়েছে। ১৪৯ মিটার দৈর্ঘ্যের এবং ৬৬৭০ টন ওজনের ওই যুদ্ধজাহাজের অস্ত্রসম্ভারের মধ্যে রয়েছে ভারত-রুশ যৌথ উদ্যোগে নির্মিত ব্রহ্মস ক্ষেপনাস্ত্র।






