TRENDING:

SIR: ফারাক্কার পরে এবার রতুয়া... বিচারাধীন তালিকা থেকে নাম বাদ, সর্বোচ্চ আদালতের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী

Last Updated:

ভোটের মুখে বিপত্তির যেন আর শেষ নেই। সোমবার নমিনেশন জমা দেওয়ার সময় শেষ, অথচ কাজ শুরু করেনি ট্রাইবুনাল। এ অবস্থায় দিশা পেতে সর্বোচ্চ আদালতে রিট ফাইল করেছে মোকাক্কিন। প্রধান বিচারপতির বেঞ্চে মেনশনিং করা হবে আজই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রতুয়া: ফের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী। এবার রতুয়ার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম সর্বোচ্চ আদালতের।গত শুক্রবার অ‍্যাডজুডিকেশন তালিকা থেকে নাম বাদ যাওয়ার কথা জানতে পারেন মোতাক্কিন। সোমবার বেলা ৩টেয় নমিনেশন জমা দেওয়ার সময় শেষ, অথচ কাজ শুরু করেনি ট্রাইবুনালও। এ অবস্থায় দিশা পেতে সর্বোচ্চ আদালতে রিট ফাইল করেছে মোকাক্কিন। প্রধান বিচারপতির বেঞ্চে মেনশনিং করা হবে আজই।
সর্বোচ্চ আদালতের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী
সর্বোচ্চ আদালতের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী
advertisement

সম্প্রতি এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়েছিল মোহতাবের। সেই কারণে কংগ্রেস মনোনীত প্রার্থী হয়েও মনোনয়নপত্র জমা দিতে পারছিলেন না তিনি। তবে ফারাক্কার কংগ্রেস প্রার্থী মোহতাব শেখকে বৈধ ভোটার ঘোষণা করা হয়েছে।সুপ্রিম কোর্টের আদেশমতন বিশেষ কেস হিসাবে শুনানির পর সিদ্ধান্ত জানাল অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনমের ট্রাইবুনাল। SIR পদ্ধতিতে বড় ধাক্কা কমিশনের। কমিশনের পরিকাঠামো অসম্পূর্ণ তাই বিচারপতি বাসভবনে বসে ট্রাইবুনাল। রাত ৮ টার মধ্যে ভোটার তালিকায় মোতাব শেখে’র নাম প্রকাশ করতে নির্দেশ।

advertisement

২০১৮ সালের পাসপোর্ট, ২০১২ সালের ডিসেম্বরে ভোটার কার্ড হয় মোতাব শেখের। কমিশনের হয়ে ট্রাইবুনালে সওয়াল করেন, অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইও৷ কমিশন তার পরিকাঠামো তৈরি করে উঠতে পারেনি। সুপ্রিম কোর্টের আদেশে বিশেষ মামলা হিসেবে শুনানি হয় আজ বিচারপতির বাসভবনে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

এবার রতুয়ার কংগ্রেস প্রার্থীকে নিয়ে শুরু হয়েছে সমস্যা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের টিকিটে রতুয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়ে তিনি ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করেছেন সমর মুখোপাধ্যায়। ধুতি-পাঞ্জাবি পরিহিত এই বর্ষীয়ান নেতা প্রতিদিন হেঁটে হেঁটে পৌঁছে যাচ্ছেন ভোটারদের দুয়ারে। যেখানে অনেকেই এই বয়সে চলাফেরায় অসুবিধা বোধ করেন, সেখানে সমর মুখোপাধ্যায় এই উদ্যম ও সক্রিয়তা নজর কেড়েছে সাধারণ মানুষের। পাঁচবারের বিধায়ক হিসেবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাঁর বড় সম্পদ। ছাত্র রাজনীতি থেকেই তাঁর রাজনৈতিক যাত্রার সূচনা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
SIR: ফারাক্কার পরে এবার রতুয়া... বিচারাধীন তালিকা থেকে নাম বাদ, সর্বোচ্চ আদালতের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল