advertisement

North 24 Parganas News: ইঞ্জিনভ্যানের সঙ্গে ধাক্কায় ছিটকে গেল বাইক, প্রাণ গেল তরতাজা দুই যুবকের! হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ২

Last Updated:

North 24 Parganas News: বেপরোয়া গতির বলি দুই যুবক। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার ভিগেরআটি এলাকায় বেপরোয়া গতির জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার জেরে কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে বাইকটি 
দুর্ঘটনার জেরে কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে বাইকটি 
হাড়োয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বেপরোয়া গতির বলি দুই যুবক। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার ভিগেরআটি এলাকায় বেপরোয়া গতির জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন চার যুবক। তারা দুটি বাইকে চেপে ফিরছিলেন। একটি বাইকে ছিলেন তিনজন এবং অন্য বাইকে ছিলেন একজন। অভিযোগ, তিনজন থাকা বাইকটি বেপরোয়া গতিতে চলছিল।
আরও পড়ুন: শরীরটাই আসল সম্পদ, স্বাস্থ্য ফেরাতে আড়ষার রাস্তা ভোর থেকেই ম্যারাথন জ্বরে কাবু! প্রথম তিনে কারা, জানলে গর্ব হবে
হাড়োয়া মাদারতলা রোড দিয়ে যাওয়ার সময় ভোর প্রায় চারটে নাগাদ একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাইকটির। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই গুরুতর জখম হন বাইকে থাকা যুবকরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ২১ বছরের রমেন মণ্ডল ও ১৮ বছরের ঈশান মণ্ডলকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: ইঞ্জিনভ্যানের সঙ্গে ধাক্কায় ছিটকে গেল বাইক, প্রাণ গেল তরতাজা দুই যুবকের! হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ২
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement