advertisement

Agriculture News: ৩ মিনিটেই খেল খতম! তেড়ে তেড়ে মরবে পোকামাকড়, আধুনিক যন্ত্রের 'ম্যাজিক' দেখে হাসি ফুটল চাষিদের মুখে

Last Updated:
North 24 Parganas Agriculture News: চাষবাসে এল আধুনিকতার ছোঁয়া! মিনাখাঁয় পোকামাকড় দমনে ব্যবহৃত হচ্ছে বিশেষ এক নতুন পদ্ধতি, যা মাত্র ৩ মিনিটের মধ্যেই কার্যকর হয়। ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে এবং সময় বাঁচাতে এই পদ্ধতি এখন মিনাখাঁর চাষিদের অন্যতম ভরসা।
1/6
উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ব্লকে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করাতে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করার একটি বিশেষ প্রশিক্ষণ ও প্রদর্শনীর আয়োজন করা হয়। কৃষি দফতরের উদ্যোগে এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এলাকার বহু কৃষক, যারা নতুন প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদে আগ্রহ দেখান।

2/6
এই প্রদর্শনীতে দেখানো হয় কীভাবে ড্রোনের সাহায্যে খুব অল্প সময়ে বড় এলাকাজুড়ে কীটনাশক স্প্রে করা সম্ভব। আধুনিক এই পদ্ধতিতে মাত্র তিন মিনিটেই এক বিঘা জমিতে স্প্রে করা যায়, যেখানে প্রথাগত পদ্ধতিতে একই কাজ করতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়।

3/6
ড্রোন প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষকদের শ্রম ও সময়—দুটোই বাঁচবে বলে মনে করছেন কৃষি আধিকারিকরা। পাশাপাশি জমিতে নামতে না হওয়ায় কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকেও কৃষকরা অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন।

4/6
এ বিষয়ে মিনাখাঁর সহ কৃষি অধিকর্তা দিব্যেন্দু চৌধুরী জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে কৃষি আরও সহজ ও লাভজনক হবে। তিনি বলেন, “ড্রোনের মাধ্যমে খুব দ্রুত এবং সমানভাবে কীটনাশক ছড়ানো সম্ভব, ফলে পোকামাকড় দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং ফসলের ক্ষতি কম হয়।”

5/6
প্রদর্শনী চলাকালীন কৃষকদের ড্রোনের ব্যবহার, কীভাবে স্প্রে করা হয় এবং এর সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে বোঝানো হয়। অনেক কৃষকই এই নতুন পদ্ধতি দেখে উৎসাহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহারের আগ্রহ জানান।

6/6
কৃষি দফতরের আশা, এই ধরনের প্রশিক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বাড়বে। ফলে মাত্র তিন মিনিটেই জমিতে কীটনাশক স্প্রে করে পোকামাকড় দমন করা সম্ভব হবে এবং কৃষি উৎপাদনও বাড়বে।