Donald Trump: ইরানের উপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প ! হরমুজ খুলে দেওয়ার শর্তেই এই ‘যুদ্ধবিরতি’
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Donald Trump announces a two-week ceasefire: এই সাময়িক যুদ্ধবিরতির পিছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।
ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প সত্যি ‘আনপ্রেডিক্টেবল’ ! মার্কিন প্রেসিডেন্ট কখন কী বলে বসেন, তা নিয়ে এখন আগে থেকে অনুমান করাও কঠিন ৷ মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে করা পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন, ‘‘সাম্প্রতিক অতীতে ইরান এমন হামলা দেখেনি, যা আজ দেখবে। মঙ্গলবার রাতের মধ্যেই একটা সভ্যতার ধ্বংস হবে।’’ এমনই ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ মুহূর্তে ফের নাটকীয় মোড় ৷ পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা কিছুটা স্তিমিত হল। ইরানের উপর পূর্বঘোষিত বড় ধরনের ‘হামলা’ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগেই এই ঘোষণা এল হোয়াইট হাউসের পক্ষ থেকে।
তবে এই সাময়িক যুদ্ধবিরতির পিছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দেবে।
advertisement
advertisement
এর আগে হরমুজ প্রণালী খোলার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, মঙ্গলবার রাত ৮টার (আমেরিকার সময় অনুযায়ী) মধ্যে যদি ইরান কথা না শোনে, তবে তেহরানকে নরকে পাঠানো হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া ১১ ঘণ্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের উপর পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য তিনি স্থগিতে রাজি হয়েছেন।এবং দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হতে যাচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2026 6:43 AM IST








