TRENDING:

Nadia: বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত শান্তিপুরের বিধায়ক

Last Updated:

নিজ নিজ বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের সূচনায় বিধায়ক, ছাত্র-ছাত্রীদের মাঝে সারাদিন কাটালেন আনন্দে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#নদিয়া : নিজ নিজ বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের সূচনায় বিধায়ক, ছাত্র-ছাত্রীদের মাঝে সারাদিন কাটালেন আনন্দে। সম্প্রতি কয়েক মাস আগে নদিয়ার শান্তিপুরে গঠিত হয়েছে বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনন সমিতি। আমন্ত্রন পেলেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে শান্তিপুর বিধানসভার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে ৩১ টি বিদ্যালয়তেই বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর উপস্থিত হয়ে ওঠা হয়নি স্বল্প সময়ের মধ্যে। তাই পরিচালন সমিতির সভাপতি এবং অন্যান্য সদস্যগণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে পুনরায় আমন্ত্রণ জানান।
advertisement

শান্তিপুর ব্লকের মধ্যে গোবিন্দপুর দ্বারিকা নাথ উচ্চ বিদ্যালয়, এবং শহরের মধ্যে শরৎকুমারী উচ্চ বিদ্যালয় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে বেশ কিছুটা সময় কাটালেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। আবেগঘন এক মুহূর্তে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শান্তিপুরে জন্মগ্রহণ করা বিভিন্ন গুণীজনের আত্মকথা, পরামর্শ দিলেন তাদের অনুসরণ করে নিজেদের গড়ে তোলার জন্য।

আরও পড়ুনঃ প্রতিবন্ধী ভাই বোনেরা রাখি পরালেন পুলিশদের

advertisement

তিনি বলেন, দুটি বিদ্যালয়তেই কিছু চাহিদা রয়েছে উন্নয়নের। সে বিষয়ে কথা হল, সাধ্যমত বিধায়ক তহবিল থেকে কিছু সহযোগিতার চেষ্টা করবো আগামীতে। তবে ব্লকের মধ্যে দ্বারিকা নাথ , এবং শহরের মধ্যে শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের মত প্রত্যেক বিদ্যালয় যদি এ ধরনের আয়োজন করে, তাহলে খুবই উত্তম বিষয়।

View More

আরও পড়ুনঃ মাজদিয়ার বাজারে প্রতিবছর দেওয়া হয় ব্রহ্মার পুজো! জানুন এর কাহিনী

advertisement

কারণ সামান্য একটু সংবর্ধনা পেলে ছাত্রছাত্রীদের অনুপ্রেরিত হয়ে আরও মনোযোগী হয় পড়াশোনায়। অন্যেরাও প্রতীক্ষায় থাকে ভালো কিছু করে দেখানোর। দুটি বিদ্যালয়ই ছাত্রছাত্রীরা গান নাচ আবৃতি প্রদর্শন করে বিধায়ককে। ছাত্র ছাত্রীরাও খুব খুশি তাদের মাঝে বিধায়ককে পেয়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত শান্তিপুরের বিধায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল