TRENDING:

Mandarmani: নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না

Last Updated:
Mandarmani: এবার মন্দারমণি সমুদ্র সৈকত হবে ঝাঁ চকচকে। সৈকতকে দূষণমুক্ত রাখতে সমুদ্র সৈকতে নামল হোটেল মালিক অ্যাসোসিয়েশন ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। হোটেল মালিকরা সমুদ্র সৈকতের পাশে থাকা আবর্জনা পরিষ্কারে হাত লাগায়। সতর্কবার্তা দেওয়া হয় পর্যটকদেরও।
advertisement
1/8
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
এবার মন্দারমণি ভ্রমণে বড় স্বস্তি। এবার মন্দারমণি সমুদ্র সৈকত হবে ঝাঁ চকচকে। সৈকতকে দূষণমুক্ত রাখতে সমুদ্র সৈকতে নামল হোটেল মালিক অ্যাসোসিয়েশন ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। হোটেল মালিকরা সমুদ্র সৈকতের পাশে থাকা আবর্জনা পরিষ্কারে হাত লাগায়। সতর্কবার্তা দেওয়া হয় পর্যটকদেরও। (মন্দারমণি, মদন মাইতি )
advertisement
2/8
সমুদ্র সৈকতকে পরিষ্কার রাখতে বদ্ধপরিকর স্থানীয় পঞ্চায়েত প্রশাসন এবং পুলিশও। মান্দারমনি বীচ হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও কালিন্দী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মন্দারমনি সমুদ্র সৈকতকে দূষণমুক্ত ও ঝাঁ চকচকে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বীচ ক্লিনিং মিশনের এই উদ্যোগে খুশি পর্যটকেরাও।
advertisement
3/8
অভিযানের মূল লক্ষ্য প্লাস্টিক বর্জ্য হ্রাস করা। পাশাপাশি পরিবেশ সচেতনতা বাড়ানো এবং সমুদ্রতটের স্বাভাবিক সৌন্দর্য রক্ষা করা। সৈকত জুড়ে ছড়িয়ে থাকা প্লাস্টিক বোতল, খাবারের প্যাকেট এবং নানা ধরনের আবর্জনা সংগ্রহ করা হয়। পরে সেগুলিকে সঠিকভাবে নিষ্পত্তির ব্যবস্থাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
4/8
বহুদিন ধরেই পর্যটকদের ভিড়ে সৈকতের বিভিন্ন অংশে আবর্জনা জমে যাচ্ছিল। সেই সমস্যার স্থায়ী সমাধান করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পরিচ্ছন্নতা বজায় রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
5/8
এদিন সমুদ্র সৈকতে দেখা যায় হোটেল মালিক অ্যাসোসিয়েশনের সদস্যদের সক্রিয় উপস্থিতি। তাঁদের সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। পুলিশ প্রশাসনের কর্মীরাও সরাসরি অংশ নেন পরিষ্কার অভিযানে।
advertisement
6/8
সকলে হাতে গ্লাভস ও ব্যাগ নিয়ে সৈকতের বিভিন্ন অংশ ঘুরে আবর্জনা সংগ্রহ করেন। পর্যটকরাও অনেকটা সতর্ক হন। অনেকেই স্বেচ্ছায় এই পরিষ্কার অভিযানে হাত লাগান। সচেতনতার বার্তা দিতে মাইকিং ও পোস্টারের মাধ্যমেও প্রচার চালানো হয়।
advertisement
7/8
উদ্যোক্তাদের দাবি, মন্দারমণিতে আগত পর্যটকদের আরও স্বচ্ছ ও মনোরম পরিবেশ উপহার দিতেই এই উদ্যোগ। পরিষ্কার সৈকত যেমন পরিবেশ রক্ষা করে, তেমনই পর্যটন শিল্পের বিকাশেও বড় ভূমিকা রাখে। পর্যটকদের প্লাস্টিক ব্যবহার কমানোর আবেদন জানানো হয়েছে।
advertisement
8/8
পরিচ্ছন্ন মন্দারমণি গড়ে তুলতে এই অভিযান আগামী দিনেও নিয়মিতভাবে চালু থাকবে। প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগেই বদলে যাবে সমুদ্র সৈকতের চেহারা—এমনটাই আশাবাদ উদ্যোক্তারা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Mandarmani: নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল