Thunderstorm Alert: ২৪ ঘণ্টায় নিস্তার নেই, তারপরে লাফিয়ে বদলাবে আবহাওয়ার ভোল, শনশন করে হাওয়া, সঙ্গী বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Debalina Datta
Last Updated:
Thunderstorm Alert: উত্তরের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা! ৪০ থেকে ৫০ কিমি বেগে ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া, জেনে নিন West Bengal Weather Update
advertisement
1/10

কলকাতা: মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতে। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং কিছু জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কা। Photo- Representative
advertisement
2/10
বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে তবে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। বুধবার দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে স্থানীয়ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/10
উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা কিছু জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে শিলাবৃষ্টি এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।। উপরের দিকে পাঁচ জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং মালদহ, দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/10
দুই থেকে চার এপ্রিল উত্তরবঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে চল্লিশের ঘরে তাপমাত্রা হতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া এপ্রিলের প্রথম সপ্তাহে।
advertisement
5/10
৫ এপ্রিল আবহাওয়ার পরিবর্তন হবে। এপ্রিল ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। বজ্র-বিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস।
advertisement
6/10
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গে দুর্যোগ যেন পিছু ছাড়ছে না। আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিছু জেলায় শিলাবৃষ্টির ভ্রুকুটিও রয়েছে।
advertisement
7/10
বিগত কয়েকদিন ধরে উত্তরে আবহাওয়ায় চলছে খামখেয়ালিপনা। কখনো গরম তো কখনো আবার ঠান্ডা এমনই আবহাওয়া দেখা দিচ্ছে উত্তরের জেলাগুলিতে। সমতলে গরম হলেও পাহাড়ে ঠান্ডার স্বস্তি।
advertisement
8/10
বর্তমানে সব থেকে বেশি তাপমাত্রা রয়েছে দক্ষিণ দিনাজপুরে, প্রায় ৩০ ডিগ্রির ঘরে তাপমাত্রা সেখানকার। অন্যদিকে মালদহ ২৬.৫ ডিগ্রি, কোচবিহার ২৩.৮ ডিগ্রি, জলপাইগুড়ি ২৫.৫ ডিগ্রি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর ২৫ ডিগ্রি, শিলিগুড়ি ২৪.৯ ডিগ্রি তাপমাত্রা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
9/10
তবে তুলনামূলকভাবে পাহাড়ে রয়েছে ঠান্ডা, দার্জিলিং এর বর্তমান তাপমাত্রা রয়েছে ১৪.৬ ডিগ্রি ও কালিম্পং-এ তাপমাত্রা রয়েছে ২০ ডিগ্রি। যার ফলে পর্যটকদের আনাগোনা বেড়েছে পাহাড়ে।
advertisement
10/10
তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। Input- Rittick Bhattacharya
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Thunderstorm Alert: ২৪ ঘণ্টায় নিস্তার নেই, তারপরে লাফিয়ে বদলাবে আবহাওয়ার ভোল, শনশন করে হাওয়া, সঙ্গী বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি