Nabadwip Dolpurnima: বহু যুগ পর ফের দোলপূর্ণিমায় চন্দ্রগ্রহণ! মহাপ্রভুর আগমনতিথি গৌরপূর্ণিমায় মাহেন্দ্রক্ষণ উপলক্ষে সাজো সাজো রব নবদ্বীপে
- Reported by:Mainak Debnath
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Nabadwip Dolpurnima: শাস্ত্রবিধি মেনেই সমস্ত আচার-অনুষ্ঠান পরিচালিত হবে। গ্রহণযুক্ত গৌড় পূর্ণিমা ভক্তদের কাছে যেমন আনন্দের, তেমনই এটি একটি গম্ভীর ও নিয়মনিষ্ঠ পালনের দিন
নবদ্বীপ, মৈনাক দেবনাথ: চলতি বছরে দোল পূর্ণিমা ও গৌর পূর্ণিমা ঘিরে ভক্তমহলে বিশেষ উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে। শাস্ত্র মতে, শ্রীচৈতন্য মহাপ্রভু কলিযুগে আবির্ভূত হয়েছিলেন গ্রহণযুক্ত পূর্ণিমা তিথিতে। ‘চৈতন্য ভাগবত’ ও ‘চৈতন্যচরিতামৃত’-এ উল্লেখ রয়েছে “নিষ্কলঙ্ক চন্দ্রের উদয় হল আর কলঙ্কযুক্ত চন্দ্রের গ্রহণ লাগল।” অর্থাৎ, আকাশের কলঙ্কযুক্ত চন্দ্র যখন গ্রহণে আচ্ছন্ন, তখনই নবদ্বীপে আবির্ভূত হন গৌরচন্দ্র, নিষ্কলঙ্ক চৈতন্য। অনেক বছর পর এ বছর আবার দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ পড়ায় ঘটনাটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভক্তরা।
মন্দির সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০০ বছরেরও বেশি সময় পর গৌর পূর্ণিমায় এমন গ্রহণের সংযোগ ঘটছে। নবদ্বীপের মহাপ্রভু মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রহণ চলাকালীন কোনও শুভ অনুষ্ঠান বা অভিষেক সম্পন্ন করা যাবে না। এমনকি অভিষেকের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদিও গ্রহণের সময় সংরক্ষণ করে রাখা যাবে না। গ্রহণ কাটার পরেই সমস্ত ধর্মীয় আচার সম্পন্ন হবে। ফলে প্রতি বছরের মতো সন্ধ্যা ৬:৩০ মিনিটের বা সাতটার পরিবর্তে এ বছর মহাপ্রভুর অভিষেক শুরু হবে রাত প্রায় আটটার সময়।
advertisement
আরও পড়ুন : এই ঘর থেকেই হত দিবাকরের রাজকীয় উপাসনা, পুরুলিয়ার কাশীপুর রাজবাড়িতে বহু ইতিহাসের সাক্ষী ‘সূর্যঘর’
মন্দিরের পক্ষ থেকে সুধীন গোস্বামী জানান, শাস্ত্রবিধি মেনেই সমস্ত আচার-অনুষ্ঠান পরিচালিত হবে। গ্রহণযুক্ত গৌর পূর্ণিমা ভক্তদের কাছে যেমন আনন্দের, তেমনই এটি একটি গম্ভীর ও নিয়মনিষ্ঠ পালনের দিন। ইতিমধ্যেই নবদ্বীপে ভক্তসমাগম বাড়তে শুরু করেছে। দেশ-বিদেশ থেকে আগত ভক্তরা এই বিরল তিথির সাক্ষী থাকতে উদগ্রীব। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে এবারের গৌর পূর্ণিমা হতে চলেছে ঐতিহাসিক ও স্মরণীয়।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nabadwip,Nadia,West Bengal
First Published :
Feb 24, 2026 7:10 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nabadwip Dolpurnima: বহু যুগ পর ফের দোলপূর্ণিমায় চন্দ্রগ্রহণ! মহাপ্রভুর আগমনতিথি গৌরপূর্ণিমায় মাহেন্দ্রক্ষণ উপলক্ষে সাজো সাজো রব নবদ্বীপে









