Purulia Tourism: এই ঘর থেকেই হত দিবাকরের রাজকীয় উপাসনা, পুরুলিয়ার কাশীপুর রাজবাড়িতে বহু ইতিহাসের সাক্ষী ‘সূর্যঘর’
- Reported by:Shantonu Das
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Purulia Tourism: ইতিহাস ও সংস্কৃতির অনুরাগীদের কাছে এটি শুধু একটি স্থাপত্য নয়, বরং রাজবংশের জীবনযাত্রা, ধর্মীয় বিশ্বাস ও প্রাচীন প্রথার জীবন্ত সাক্ষ্য। কাশীপুর রাজবাড়ির সূর্য ঘর তাই আজও অতীত ও বর্তমানের মধ্যে এক অনন্য সেতুবন্ধন রচনা করে চলেছে।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুর রাজবাড়ির প্রাচীন সূর্যঘর আজও বহন করছে রাজকীয় ঐতিহ্যের স্মৃতি। জেলার ঐতিহাসিক এই রাজবাড়ির অন্যতম আকর্ষণ সূর্যঘর, যা একসময় রাজবংশের দৈনন্দিন ধর্মীয় আচারের কেন্দ্রস্থল ছিল। প্রাচীনকালে প্রতিদিন নির্দিষ্ট সময়ে রাজারা এই সূর্যঘর থেকে সূর্যদেবতাকে প্রণাম ও পুজো করতেন। রাজবংশের জীবনে সূর্যোপাসনা ছিল একটি গুরুত্বপূর্ণ আচার। সেই ঐতিহ্যেরই নিদর্শন হয়ে আজও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই সূর্যঘর।
চুন-সুড়কির বিশেষ নির্মাণশৈলীতে তৈরি এই স্থাপত্য নিদর্শন দর্শনার্থীদের আজ বিশেষভাবে আকৃষ্ট করে। এর গঠনশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব মিলিয়ে সূর্যঘর এখন দূর-দূরান্ত থেকে আগত পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বর্তমানে রাজবাড়ির পরিচর্যার দায়িত্বে থাকা বেলা বাউড়ি জানান, “এখন রাজা নেই, নেই রাজার রাজত্বও। কিন্তু রয়ে গেছে তাঁদের স্মৃতি। একসময় এই সূর্যঘর থেকেই রাজারা সূর্য দর্শন করতেন এবং প্রতিদিন সূর্যদেবতার পুজো করতেন।”
advertisement
রাজবাড়ির পরিচালিকা বেলা আরও জানান, “আমি যতদূর শুনেছি, রাজবংশের পরপর পাঁচজন রাজা এই সূর্যঘর থেকে সূর্যদর্শন করতেন। প্রতিদিন সকালে নিয়ম করে তারা সূর্যদেবতার পুজো করার জন্য এই সূর্যঘরে এসে উপস্থিত হতেন। রাজাদের সঙ্গে উপস্থিত হতেন রাজবংশের অন্যান্য সদস্যারাও।”
advertisement
আরও পড়ুন : আসনে বসেই হাতে গরমাগরম খাবার! দূরপাল্লার ট্রেনে ই-প্যান্ট্রি পরিষেবা পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা! জানুন কীভাবে অর্ডার করবেন
সূর্যঘরের পরিবেশে আজও এক ধরনের মরমী আবহ অনুভূত হয়। ইতিহাস ও সংস্কৃতির অনুরাগীদের কাছে এটি শুধু একটি স্থাপত্য নয়, বরং রাজবংশের জীবনযাত্রা, ধর্মীয় বিশ্বাস ও প্রাচীন প্রথার জীবন্ত সাক্ষ্য। কাশীপুর রাজবাড়ির সূর্য ঘর তাই আজও অতীত ও বর্তমানের মধ্যে এক অনন্য সেতুবন্ধন রচনা করে চলেছে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Feb 24, 2026 10:27 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tourism: এই ঘর থেকেই হত দিবাকরের রাজকীয় উপাসনা, পুরুলিয়ার কাশীপুর রাজবাড়িতে বহু ইতিহাসের সাক্ষী ‘সূর্যঘর’










