ISF Candidate List: নন্দীগ্রাম চাই ISF-এর! বাম প্রার্থীকে সরাতে চিঠি, ইমেল..পিছনে কোন অঙ্ক?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ISF Candidate List: এই ২৯টি আসনে আইএসএফ প্রার্থীরা ‘খাম’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। আইএসএফ-এর দাবি, জোটের বৃহত্তর স্বার্থে তারা একাধিক শক্তিশালী আসন থেকেও সরে এসেছে। ইদের পরে তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করার কথা৷
হুগলি: গত শুক্রবার ফুরফুরা শরিফ থেকে সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বার্তা দেন পীরজাদা মহম্মদ নওশাদ সিদ্দিকী৷ স্পষ্ট করেন বাম-আইএসএফ জোট পরিস্থিতি৷ কংগ্রেসের সঙ্গে বর্তমান সমীকরণ৷ পাশাপাশি, এই দিন একটি বিশেষ চমক দেয় আইএসএফ৷ আর সেই চমক নন্দীগ্রামকে নিয়ে৷
জমি আন্দোলনের কারণে বঙ্গ রাজ্য রাজনীতিতে বরাবরই একটা গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ‘জোন’ নন্দীগ্রাম৷ বাংলায় বামেদের ৩৪ বছরের শাসনকালের অবসান ঘটিয়ে পরিবর্তনের পশ্চিমবঙ্গে ঘাসফুল ফোটানোর পিছনে অন্যতম কারণ ছিল নন্দীগ্রাম৷
advertisement
তবে একুশের বিধানসভা নির্বাচনে মমতা-শুভেন্দু দ্বৈরথ ঘিরে অন্য মাত্রা পায় এই নন্দীগ্রাম৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর ‘পরাজয়’, শুভেন্দু অধিকারীর জয় তৈরি করে অদৃষ্টপূর্ব রাজনৈতিক পরিস্থিতি৷ সেই নন্দীগ্রাম থেকেই এবার প্রার্থী দিতে চায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)৷
advertisement
শুক্রবারের সাংবাদিক বৈঠকে নওশাদ জানিয়েছেন, বামফ্রন্ট ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) এর মধ্যে সিট সমঝোতার বড় অংশ চূড়ান্ত হয়েছে। দুই পক্ষের তরফে জানানো হয়েছে, মোট ২৯টি বিধানসভা কেন্দ্রে ঐকমত্যে পৌঁছনো গেছে, যদিও এখনও কয়েকটি আসন নিয়ে মতপার্থক্য রয়ে গিয়েছে।
তবে সমঝোতার ছবিতে এখনও কিছুটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা ও মুরারই এই চারটি আসন নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন অব্যাহত। বামফ্রন্ট ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করলেও, আইএসএফও সেখানে নিজেদের প্রার্থী দেওয়ার সিদ্ধান্তে অনড়।
advertisement
পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা এবং মুরারই। ইতিমধ্যে বামেরা এই ৪ আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে। কিন্তু, এই ৪টি বিধানসভা আসনে তাঁরা প্রার্থী দেবেন বলে সাংবাদিক বৈঠকে জানান, ISF-এর কার্যনির্বাহী সভাপতি সামসুর আলি মল্লিক। তিনি বলেন, ‘‘বামেদের আমরা পত্র মারফত, ইমেল মারফত জানিয়েছি। এই ৪টে আসনে যাতে বামেরা প্রার্থী না দেন, সেই আবেদন জানাচ্ছি৷’’
advertisement
প্রসঙ্গত, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ২৫% ভোটার সংখ্যালঘু৷ তার মধ্য়ে নন্দীগ্রাম ১ বেশি সংখ্য়ালঘু অধ্য়ুষিত। ভগবানগোলায় ৮৬%, পাঁশকুড়া পশ্চিম ৩৩%, মুরারই -র ৬৮% ভোটার সংখ্যালঘু৷ গত বিধানসভা নির্বাচনে আইএসএফ যে ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই তালিকায় ছিল না আইএসএফ৷ মোটের উপরে আইএসএফ-এর গড় প্রাপ্ত ভোট ছিল আসনপিছু ২৬,৯০৩টি ভোট৷ দীর্ঘদিন পরে নন্দীগ্রাম আসনটি ফের শরিক সিপিআইকে ছেড়ে দিয়েছে সিপিএম। নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন শান্তি গিরি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 21, 2026 10:45 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
ISF Candidate List: নন্দীগ্রাম চাই ISF-এর! বাম প্রার্থীকে সরাতে চিঠি, ইমেল..পিছনে কোন অঙ্ক?








