advertisement

Nadia News: ইসকন ঘুরতে এসে চরম বিপর্যয়, স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন দেরাদুনের যুবক! বন্ধুরা প্রথমে বুঝতেই পারল না

Last Updated:

Nadia News: দেরাদুন থেকে নবদ্বীপে ইসকনে এসেছিলেন এক ভক্ত। কিন্তু গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন ওই ভক্ত। বন্ধুরা প্রথমে ভেবেছিলেন তিনি হয়ত ডুব দিচ্ছেন। আর যখন বুঝলেন, তখন দেরি হয়ে গিয়েছে অনেকটা।

ঘটনাস্থলে স্থানীয় মানুষজন এবং পুলিশ, প্রশাসনের কর্মীরা
ঘটনাস্থলে স্থানীয় মানুষজন এবং পুলিশ, প্রশাসনের কর্মীরা
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলেন ইসকনের এক ভক্ত! ঘটনাস্থলে হাজির হয়েছেন সিভিল ডিফেন্স ও পুলিশ কর্মীরা। গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছেন ওই ভক্ত। চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর জগন্নাথ মন্দির সংগ্লগ্ন গঙ্গায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ ও সিভিল ডিফেন্স এর কর্মীরা।  ইসকনের সিকিউরিটি ইনচার্জ ভক্তি স্বরূপ দাস জানান, ইসকনের যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা চলছে সাতটা গ্রুপের মাধ্যমে, তার জন্য সোমবার ইন্টারন্যাশনাল গ্রুপ নবদ্বীপ প্রতাপনগর এলাকায় আসে।
আরও পড়ুন: পথ কুকুরের তাড়া খেয়ে প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের, পিছন ফিরে তাকাতেই সব শেষ! পরিবারে হাহাকার
সেখান থেকেই চার- পাচজন ভক্ত এই গঙ্গায় স্নান করতে নামেন আনুমানিক ২.৩০ মিনিট নাগাদ। সেখানেই অসাবধানতায় জলে তলিয়ে যান এক যুবক। তিনি জানান, তলিয়ে যাওয়া যুবকের নাম বিজয় জেঠি্। তার বাড়ি উত্তরাখণ্ডের দেরাদুনে। তলিয়ে যাওয়া ভক্তের বন্ধু কুমার মঙ্গলম জানান, “আমরা গত ১৯ ফেব্রুয়ারি ইসকনে এসেছিলাম। সোমবার স্নান করতে এসেছিলাম।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, কিন্তু বিজয় আগেই জলে নেমে যায়। জলের গভীরতা বুঝে উঠতে পারেনি। অসাবধানতায় জলে তলিয়ে যায়। কিন্তু সকলে প্রথমে ভেবেছিলাম জলে ডুব দিচ্ছে। কিন্তু পরে বোঝা যায় সে জলে তলিয়ে গিয়েছে।” ঘটনার পর থেকে প্রায় দু’ঘন্টা খোঁজাখুজি করলেও কোনও হদিশ মেলেনি তলিয়ে যাওয়া ইসকন ভক্তের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: ইসকন ঘুরতে এসে চরম বিপর্যয়, স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন দেরাদুনের যুবক! বন্ধুরা প্রথমে বুঝতেই পারল না
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement