advertisement

East Bardhaman News: পথ কুকুরের তাড়া খেয়ে প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের, পিছন ফিরে তাকাতেই সব শেষ! পরিবারে হাহাকার

Last Updated:

East Bardhaman News: অনুষ্ঠান বাড়িতে যাওয়াক স্ত্রীকে আনতে যাচ্ছিলেন। সেসময় রাস্তায় তাড়া করে কুকুর। পিছন ফিরে তাকাতে গিয়ে মর্মান্তিক পরিণতি সিভিক ভলান্টিয়ারের। বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে প্রাণ গেল নিমেষে।

কুকুরের তাড়া খেয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
কুকুরের তাড়া খেয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের কালনায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কালনা থানার এক সিভিক ভলান্টিয়ার। মৃতের নাম সুরজিৎ সাহা। বাড়ি কালনা থানার অন্তর্গত যোগীপাড়া এলাকায়। তাঁর অকাল প্রয়াণে পরিবার-পরিজন থেকে সহকর্মী, সবার মধ্যেই নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মৃত সুরজিৎ সাহার দাদা নারায়ণ সাহার কথায়, গতকাল রাতে কালনা থানা থেকে ডিউটি শেষ করে বেরিয়েছিলেন সুরজিৎবাবু। স্ত্রীকে একটি অনুষ্ঠান বাড়ি থেকে আনতে যাচ্ছিলেন তিনি। আমলাপুকুর সংলগ্ন এলাকায় পৌঁছনোর পর আচমকাই কয়েকটি কুকুর তাঁকে তাড়া করে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি পিছন ফিরে কুকুরগুলির দিকে তাকান।
আরও পড়ুন: আসানসোল এলেই দেখা হবে মেসির সঙ্গে, লক্ষ লক্ষ টাকা খরচ না করেই তুলুন সেলফি! নয়া চমক দিলেন শিল্পী সুশান্ত রায়
সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি পোলে ধাক্কা লাগে তাঁর। ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে ঘটনাস্থলেই গুরুতর আঘাতে তাঁর মৃত্যু হয়। হঠাৎ এই দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একজন দায়িত্ববান ও সদালাপী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন সুরজিৎ সাহা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সহকর্মীরাও গভীর শোক প্রকাশ করেছেন। এদিন সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এক দায়িত্বশীল কর্মীর এমন অকাল প্রয়াণে কালনা জুড়ে রীতিমত নেমে এসেছে শোকের ছায়া।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: পথ কুকুরের তাড়া খেয়ে প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের, পিছন ফিরে তাকাতেই সব শেষ! পরিবারে হাহাকার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement