advertisement

Bangladesh Accident: মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে! ট্রেন-বাসের সংঘর্ষে মৃত্যুমিছিল, শিশু সহ এখনও পর্যন্ত মৃত ১২! কী ঘটেছিল জানেন?

Last Updated:

Bangladesh Accident: মধ্যরাতে বাংলাদেশে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ট্রেন বাসের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১২ জনের। আহত অনেকে।

ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে
ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে
ঢাকা: বাংলাদেশের কুমিল্লায় রেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, ঢাকা মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে মামুন স্পেশ্যাল পরিবহণ নামের বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাসটি উঠে পড়লে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তেই বাসটি দুমড়ে মুচড়ে যায়। এই অবস্থায় বাসটিকে হিঁচড়ে আধ কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যায় ট্রেনটি।
advertisement
advertisement
ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশু, সাতজন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও তিনজন নারী রয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিশ্চিত করেছেন যে, হাসপাতালটিতে এখন পর্যন্ত ১২ জনের দেহ আনা হয়েছে। এর মধ্যে দু’জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
এই দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও দেশের বাকি অংশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রেললাইন থেকে দুমড়েমুচড়ে যাওয়া বাসটি সরানোর কাজ চলছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিগন্যাল বিভ্রাট নাকি চালকের অসতর্কতা, দুর্ঘটনার প্রকৃত কারণ তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Accident: মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে! ট্রেন-বাসের সংঘর্ষে মৃত্যুমিছিল, শিশু সহ এখনও পর্যন্ত মৃত ১২! কী ঘটেছিল জানেন?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement