দেওয়াল ভাঙতে গিয়ে সর্বনাশ! কাজ করতে গিয়ে চাপা পড়ে মৃত্যু আদিবাসী শ্রমিকের, শোকস্তব্ধ ডেবরা!
- Published by:Tias Banerjee
Last Updated:
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কাজ করতে গিয়ে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী শ্রমিকের। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দিগ্বিজয় মাহালি, ডেবরা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কাজ করতে গিয়ে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী শ্রমিকের। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম বিষ্ণু সিং (৪৫)। তাঁর বাড়ি ডেবরা ব্লকের ১ নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দ্বারখোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একদিন আগে ওই গ্রামেরই এক ব্যক্তির বাড়িতে মাটির দেওয়াল ভাঙার কাজ করছিলেন তিনি। কাজ করার সময় আচমকাই দেওয়াল ভেঙে পড়ে তাঁর উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দিনমজুরের।
খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। শনিবার বিকেলে ময়নাতদন্তের পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিষ্ণু সিং দিনমজুরের কাজ করেই সংসার চালাতেন। তাঁর দুই ছেলে রয়েছে, তাঁদের বিয়ে হয়ে গিয়েছে। হঠাৎ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার ও এলাকায়।
advertisement
অন্যদিকে, জমি বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অভিযোগ, মেজো দাদা ও তাঁর পরিবারের সদস্যরা মিলে ভাইয়ের উপর প্রথমে অ্যাসিড ছুঁড়ে মারেন, তারপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপান। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
শনিবার রাতে বারুইপুর থানার অন্তর্গত যোগীবটতলার মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। আহতের নাম টোটন খান। অভিযোগ, মেজো দাদা মমতাজ খান ও তাঁর পরিবারের সদস্যরা জমি সংক্রান্ত বিবাদের জেরে টোটন খানের উপর হামলা চালান। প্রথমে তাঁর চোখে অ্যাসিড ছুঁড়ে মারা হয়, এরপর দা দিয়ে মাথা, হাত-সহ শরীরের বিভিন্ন অংশে কোপানো হয়।
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, মমতাজ খান ও টোটন খানের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই এই নৃশংস হামলা বলে অভিযোগ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Medinipur (Midnapore),Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 22, 2026 9:49 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
দেওয়াল ভাঙতে গিয়ে সর্বনাশ! কাজ করতে গিয়ে চাপা পড়ে মৃত্যু আদিবাসী শ্রমিকের, শোকস্তব্ধ ডেবরা!








