TRENDING:

Nadia News: ইসকন মন্দির পরিক্রমার গাইডলাইন অমান্য! মায়াপুরে এসে গঙ্গায় তলিয়ে গেলেন হরিয়ানার পর্যটক, ডুবুরি নামিয়ে যুবকের তল্লাশি

Last Updated:

Nadia News: দোল পূর্ণিমা উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে চলছে নবদ্বীপ মন্ডল পরিক্রমা। উৎসবে সামিল হতে হরিয়ানার থেকে এসে গঙ্গায় তলিয়ে গেলেন এক পর্যটক। যুবককের খোঁজে জলে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: সোমবারের পর মঙ্গলবার, আবারও ভিন রাজ্য থেকে মায়াপুর ইসকন মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে পরিক্রমা করতে আসা বছর ২৪-এর এক যুবক গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন। ফরিদাবাদের বাসিন্দা শিবম যাদব বয়স আনুমানিক ২৪ বছর। মায়াপুর ইসকন মন্দিরে এসেছিলেন দোল উৎসবে সামিল হতে। মায়াপুর ইসকন মন্দিরে চলছে নবদ্বীপ মন্ডল পরিক্রমা। সেই পরিক্রমাতেই অংশগ্রহণ করেন হরিয়ানার ফরিদাবাদ থেকে এসেছিলেন শিবম।
মায়াপুরে তলিয়ে গেলেন হরিয়ানার পর্যটক
মায়াপুরে তলিয়ে গেলেন হরিয়ানার পর্যটক
advertisement

জানা যায়, মঙ্গলবার সকালে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর নিচে চড় সংলগ্ন এলাকাতে স্নান করতে নামেন তিনি। ওই যুবক ভাল সাঁতার জানতেন না বলেও জানা গিয়েছে। তার সঙ্গে ছিল অন্য আরেক বন্ধু। তিনি দাঁড়িয়ে ছিলেন গঙ্গার পাড়েই। গঙ্গায় নামার কিছুক্ষণের মধ্যেই জলে তলিয়ে যান শিবম। বেশ কয়েকবার বাঁচাও বাঁচাও বলে হাত পা ছুঁড়ে চিৎকার করতে থাকেন। গঙ্গার পাড়ে থাকা তার বন্ধুটি সাঁতার জানতেন না বলে স্থানীয় লোকজনদের খবর দেন। পাশাপাশি খবর দেওয়া হয় ইসকন কর্তৃপক্ষকেও।

advertisement

আরও পড়ুনঃ ভোররাতে ফরাক্কায় সাংঘাতিক দুর্ঘটনা! দুমড়ে-মুচড়ে গেল তিনটি লরি, আহত একাধিক, দীর্ঘক্ষণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ স্তব্ধ

এরপরেই ঘটনাস্থলে এসে পৌঁছয় ইসকন কর্তৃপক্ষরা এবং নবদ্বীপ থানা পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ডুবুরি নামিয়ে চলে নিখোঁজ যুবকের তল্লাশি। মঙ্গলবার আনুমানিক বেলা দু’টো নাগাদ পর্যন্ত তলিয়ে যাওয়া যুবকের কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে সূত্র মারফত।

advertisement

View More

আরও পড়ুনঃ সরকারি কাজের জন্য আর হয়রানি নয়! ব্লক অফিসে চালু হল নতুন ওয়েবসাইট, সরকারি প্রকল্পে আবেদন ঘরে বসেই

এ বিষয়ে ইসকনের সিকিউরিটি আধিকারিক ভক্তি স্বরূপ দাস জানান, “ইসকন মন্দিরে পরিক্রমা চলাকালীন একাধিক ভিন রাজ্যের ভক্তরা এসে উপস্থিত হয়েছেন মায়াপুর ইসকন মন্দিরে। তাদের জন্য বিশেষ গাইডলাইনের ব্যবস্থা করা হয়েছে ইসকন কর্তৃপক্ষের তরফে। কিন্তু তা সত্ত্বেও সেই গাইডলাইনকে উপেক্ষা করে কিছু কিছু ভক্ত ইসকনের অগোচরে নবদ্বীপের গঙ্গার বিভিন্ন পাড়ে স্নান করতে নামেন। আর তার থেকেই পরপর দু’দিন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

তিনি আরও বলেন, সামনেই গৌরাঙ্গ সেতু থাকাতে সেই ব্রিজের স্তম্ভের ধাক্কায় গঙ্গায় বিভিন্ন পাকের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সে কথা জানলেও ভিন রাজ্য থেকে আসা ভক্তদের সেই সম্পর্কে ধারণা নেই। আর সেই কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। এরপর থেকে ভক্তদের জন্য গাইডলাইন আরও শক্ত করা হবে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, সেই দিকে নজর রাখবে ইসকন কর্তৃপক্ষ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: ইসকন মন্দির পরিক্রমার গাইডলাইন অমান্য! মায়াপুরে এসে গঙ্গায় তলিয়ে গেলেন হরিয়ানার পর্যটক, ডুবুরি নামিয়ে যুবকের তল্লাশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল