TRENDING:

Purulia News: ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, বাংলা-হিন্দি দুই মাধ্যমেই পঠন-পাঠন, স্কুলের প্রতিটি ইটে ইতিহাসের গাঁথনি

Last Updated:

Purulia News: ব্রিটিশ আমলে এক ব্রাহ্মণ পরিবারের বারান্দা থেকে পথচলা শুরু হয়েছিল বলরামপুরের শ্রী বংশীধর হিন্দি প্রাইমারি বিদ্যালয়ের। বর্তমান স্কুলে পড়ুয়া সংখ্যা ৫১৫ জন। পুরুলিয়ার গর্ব এই বিদ্যালয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ব্রিটিশ আমলে পথ চলা শুরু হয়েছিল বলরামপুরের শ্রী বংশীধর হিন্দি প্রাইমারি বিদ্যালয়ের। সালটা ছিল ১৯৩৩। তথাকালীন সময়ে এলাকায় সেভাবে কোনও বিদ্যালয় গড়ে ওঠেনি। জানা যায়, সেই সময় উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে বলরামপুরে এসেছিলেন পন্ডিত উপাধ্যায়। এক ব্রাহ্মণ পরিবারের বারান্দায় শুরু হয়েছিল এই বিদ্যালয়। আজ এলাকায় এই বিদ্যালয়ের বিরাট সুনাম রয়েছে। অনেকে এই বিদ্যালয়কে ‘কাচ্ছি স্কুল’ বলে থাকেন। বাংলা এবং হিন্দি দু’টি মাধ্যমেই পঠন-পাঠন হয়ে থাকে এই বিদ্যালয়ে। ‌
advertisement

বর্তমানে বলরামপুরের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার সামলাচ্ছেন দিলীপ কুমার ঝাঁ। এককালে তিনিও এই বিদ্যালয় থেকেই পঠন-পাঠন করেছিলেন। ‌আজ সেখানেই প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন তিনি। বর্তমানে যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সরকারি বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা কমে যেতে সেই জায়গায় দাঁড়িয়ে শ্রী বংশীধর হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫১৫ জন। যার রীতিমত নজর কাড়ছে সকলের।

advertisement

আরও পড়ুনঃ ঝড়বৃষ্টির মাঝে মুহুর্মুহু বজ্রপাত! কল্যাণীতে বিদ্যুতের ঝলকানি কাড়ল মহিলার প্রাণ, গুরুতর জখম স্বামী

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার ঝাঁ বলেন, পুরুলিয়া জেলার এই বিদ্যালয়ের সঙ্গে তার আত্মিক যোগাযোগ রয়েছে। ছোটবেলার বহু স্মৃতি জড়িয়ে তার। ‌এখন এই বিদ্যালয়ে তিনি গুরু দায়িত্ব সামলাচ্ছেন যা তার কাছে ভীষণই ভাল লাগার বিষয়। বলরামপুরের অন্যান্য বিদ্যালয় যেখানে একই স্কুলে দুটি ভাষায় পঠন-পাঠন চলে সেই সমস্ত বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা এতখানি নেই যা এই স্কুলে রয়েছে। এই বিদ্যালয়ে যতখানি বাংলা মাধ্যমে পঠন-পঠন করার পড়ুয়া রয়েছে ততখানি হিন্দি মাধ্যমেও পঠন-পাঠন করার সুযোগ রয়েছে পড়ুয়াদের। আগামী দিনে পড়ুয়া সংখ্যা আরও বাড়বে, এমনটাই আশা রাখছেন তিনি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

বলরামপুরের এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হয়। বাংলা মাধ্যমের দুই জন শিক্ষক ও হিন্দি মাধ্যমের ছয় জন শিক্ষক রয়েছে। তাদের অক্লান্ত পরিশ্রম পরিপূর্ণ করে তুলছে এই বিদ্যালয়কে। একদিন বারান্দায় যে স্কুলের পথ চলা শুরু হয়েছিল আজ সেই বিদ্যালয় বলরামপুরের অন্যতম নামকরা প্রাথমিক বিদ্যালয়, যা গোটা বলরামপুরবাসীর গর্ব।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, বাংলা-হিন্দি দুই মাধ্যমেই পঠন-পাঠন, স্কুলের প্রতিটি ইটে ইতিহাসের গাঁথনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল