advertisement

West Bengal Elections 2026: 'জয় সময়ের অপেক্ষা!' চা শ্রমিকদের দাবিকে সামনে রেখে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী!

Last Updated:

চা শ্রমিকদের পিএফ ও গ্র্যাচুইটি সমস্যাকে সামনে রেখে ভোট ইস্যু করলেন তৃণমূল প্রার্থী। মাটিগড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে শনিবার সকালেই তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে চা শ্রমিকদের নিয়ে মিছিল করা হয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি: চা শ্রমিকদের পিএফ,গ্র্যাচুইটি উত্তরের বাগানে বড় সমস্যা। এই সমস্যাকে ইস্যু করতে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী! মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে এদিন সাতসকালে চা শ্রমিকদের নিয়ে মিছিল। নকশালবাড়ির বেলগাছি চাবাগানে প্রচারে তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার। চা শ্রমিকদের অধিকার বঞ্চিত করার পাশাপাশি এস‌আইআরে নাম কাটা হচ্ছে। হয়রানি করা হচ্ছে চা শ্রমিকদের। আদিবাসী চা শ্রমিকদের হয়রানি করার পাশাপাশি কালা কানুন করার চেষ্টা করার প্রতিবাদ চলছে ও প্রচার চলছে। এই ইস্যুতে প্রতিবাদ ও মানুষের সমর্থন চলছে। পাশাপাশি উত্তরবঙ্গে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ মার্চ ভোট বার্তা দেবেন নকশালবাড়িতে। মুখ্যমন্ত্রীর বার্তা কর্মীদের আরও উজ্জীবিত করবে মত প্রার্থীর। জয় এখন শুধু সময়ের অপেক্ষা মত প্রার্থীর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
West Bengal Elections 2026: 'জয় সময়ের অপেক্ষা!' চা শ্রমিকদের দাবিকে সামনে রেখে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement