TRENDING:

TMC Campaign: চোখে কাপড় বেঁধে মাটির হাঁড়ি ভাঙছেন তৃণমূল প্রার্থী, টার্গেট বিজেপির হাঁড়ি! পারলেন কি? দুবরাজপুরে টানটান 'ম্যাচ'

Last Updated:

TMC Campaign: মাটির হাঁড়ি ভেঙে বিজেপিকে পরাস্ত করবে তৃণমূল, শেষ পর্যন্ত কী হল? দুবরাজপুরে তৃণমূল-বিজেপি জমজমাট দ্বৈরথ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: ২৩ এপ্রিল প্রথম দফায় বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন মানে বিভিন্ন ধরনের প্রচারের সঙ্গে দেওয়াল লিখন। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল কোমর বেঁধে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে ভোট প্রচারের জন্য। ঠিক তেমনভাবেই বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী নরেশচন্দ্র বাউরি এই দিন বেরিয়েছিলেন প্রচার অনুষ্ঠানের সঙ্গে ইদের অনুষ্ঠানে যোগ দিতে।
চোখে কাপড় বেঁধে মাটির হাঁড়ি ভাঙছেন তৃণমূল প্রার্থী
চোখে কাপড় বেঁধে মাটির হাঁড়ি ভাঙছেন তৃণমূল প্রার্থী
advertisement

সেখানেই দুবরাজপুর বিধানসভার তৃণমূল প্রার্থীকে দেখে গ্রামের বাসিন্দারা আবদার করে বলেন, ‘সামনে বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টিকে হারাতে হবে, তাই আগে থেকেই প্রস্তুতি নিন। যেমন ভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের মাঠে হাঁড়ি ভাঙতে হবে ঠিক তেমন ভাবে আজকে আপনি এই মাটির হাড়ি ভেঙে তার প্রস্তুতি নিয়ে ফেলুন।’

আরও পড়ুন: সন্তানকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করতে চান? রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল, কতদিন-কীভাবে আবেদন? রইল বিশদে

advertisement

গ্রামবাসীদের আবদারে চোখে কাপড় বেঁধে হাতে বাঁশ নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেন হাড়ি ভাঙার জন্য। চোখ বন্ধ অবস্থায় এদিক-ওদিক করতে করতে অবশেষে তিনি পৌঁছে যান মাটির হাঁড়ির কাছে। হাতের মধ্যে থাকা বাঁশ দিয়ে সজোরে মারেন মাটির হাঁড়ির উদ্দেশ্যে। তবে সেই বাঁশ গিয়ে লাগে মাটিতে। ফলে মাঠে ‘বিজেপির মাটির হাঁড়ি’ ভাঙতে পারলেন না প্রার্থী।

advertisement

View More

আরও পড়ুন: ৩০ দিনে মোদি ১৪-শাহ ৮ র‍্যালি! বাংলায় ভোটপ্রচারে ঝড় তুলতে বিজেপির বড় প্ল্যান, কী কী হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

তৃণমূল প্রার্থী নরেশচন্দ্র বাউরি মাটির হাঁড়ি না ভাঙতে পারলেও তিনি দাবি করেন, “এই ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে আমি বিজেপি প্রার্থীকে অতিরিক্ত ভোটে হারিয়ে নিজে জয়যুক্ত হব।” অন্যদিকে, বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা বলেন, ‘চোখে কাপড় বেঁধে বিজেপিকে হারানো কখনও সম্ভব নয়। ২৩ এপ্রিল ভোট বাক্সে ভোট দিয়ে দুবরাজপুরের মানুষ সেটা বুঝিয়ে দেবেন।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
TMC Campaign: চোখে কাপড় বেঁধে মাটির হাঁড়ি ভাঙছেন তৃণমূল প্রার্থী, টার্গেট বিজেপির হাঁড়ি! পারলেন কি? দুবরাজপুরে টানটান 'ম্যাচ'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল