জানা যাচ্ছে, গত ১৬ মার্চ গরুকে স্নান করানোর সময়ে পড়ে গিয়ে পায়ের প্রধান হাড়টি ভাঙে কল্যাণী বক্সি নামে ওই মহিলার। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের খিদিরপুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর রোগীকে ভর্তি করা হয় বালুরঘাট জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে।
আরও পড়ুনঃ ঝড়বৃষ্টির মাঝে মুহুর্মুহু বজ্রপাত! কল্যাণীতে বিদ্যুতের ঝলকানি কাড়ল মহিলার প্রাণ, গুরুতর জখম স্বামী
advertisement
রোগীর অস্ত্রোপচারের জটিলতা বিচার করে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার বাসুদেব মণ্ডলের নির্দেশে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। সেই টিমই যাবতীয় পরীক্ষা নিরিক্ষার পর রোগীর পায়ের ভাঙা হাড়ের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে।
রোগীর মেয়ে জানান, তার মায়ের পায়ের ভেঙে দু’টুকরো হওয়া হাড়ের অস্ত্রোপচার বাইরে কোন বেসরকারি হাসপাতাল থেকে করাতে গেলে বিপুল অর্থ খরচ হত। সেই খরচ বহন করার সামর্থ্য তাদের নেই। সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পেয়ে তারা কৃতজ্ঞ।
