advertisement

TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে

Last Updated:

TMC: ১৯৯৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাইটার্স বিল্ডিংয়ে আন্দোলন করতে গিয়েছিলেন, নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই মহিলা ফেলানি বসাকের মৃত্যু।

Rapid Read
প্রয়াত ফেলানি বসাক
প্রয়াত ফেলানি বসাক
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: একদিকে মুকুল রায়, অন্যদিকে ফেলানি বসাক। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, অন্যদিকে আন্দোলনের অন্যতম মুখ নদিয়ার দুই নেতৃত্বের মৃত্যুতে শোকাহত নদিয়ার তৃণমূল কর্মী সমর্থকরা। ১৯৯৩ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাইটার্স বিল্ডিংয়ে আন্দোলন করতে যাওয়া নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ফেলানি বসাকের মৃত্যু। বয়স্কজনিত কারণেই মৃত্যু। মৃতদেহে শ্রদ্ধাজ্ঞাপন করে পাশে থাকার বার্তা তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর।
সালটা ১৯৯৩। নদিয়ার শান্তিপুরের বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের কালিপুর এলাকার বাসিন্দা ফেলানি বসাক আজও তাঁর মেয়ের ধর্ষকদের বিরপদ্ধে শাস্তির আশায় বসে ছিলেন। সেদিনের সেই দাবি আজও পুরন হল না তাঁর। মেলেনি ন্যায়বিচার। ১৯৯৩ সালে তৎকালীন বাম সরকারের আমলে যৌন নির্যাতনের শিকার হতে হয় ফেলানি বসাকের মূক ও বধির মেয়েকে। অভিযুক্তদের বিরুদ্ধে বিচার পেতে বর্তমান নদিয়া জেলা পরিষদ সভাধিপতি রিক্তা কুণ্ডু সঙ্গে যোগাযোগ করেন তিনি। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে সেই সময় সঙ্গে নিয়ে তৎকালীন যুব কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন ফেলানি। সেখান থেকে একাধিক দাবি-সহ এই ঘটনায় উপযুক্ত শাস্তির দাবি নিয়ে সেইদিন তৎকালীন বাম সরকারের সদর দফতরে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অন্ধকার আকাশ, ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি! কোন কোন জেলা এখনই ভাসবে? কলকাতায় নামবে কখন? আলিপুরের লেটেস্ট আপডেট
রাইটার্স বিল্ডিংয়ের ভিতর এহেন বিক্ষোভের কেঁপে উঠেছিল তাদের প্রতিহত করতে সেদিন কলকাতার রাজপথে চলেছিল গুলি। প্রাণ গিয়েছিল ১৩ কংগ্রেস কর্মীর। পরবর্তী সময় কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে অনুসরণ করে সেই সময় কংগ্রেস ছেড়ে আরও অনেক নেতাই বেরিয়ে এসেছিলেন। মমতার সেদিনের দাবিগুলির মধ্যে আগামীদিনে বেশ কিছু বিষয় বাস্তবায়িত হয়। কিন্তু, মূল দাবিগুলির অন্যতম ফেলানী বসাকের মেয়ের ধর্ষণকারীদের প্রকৃত শাস্তি মেলেনি।
advertisement
সোমবার বেলা ১২’টা নাগাদ নিজের বাড়িতেই বয়স্কজনিত কারণে পরলোক গমন করেন ফেলানি বসাক। ঘটনার খবর পেতে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী পরিবারের সঙ্গে দেখা করেন এবং ফেলানি বসাককে দলীয় পতাকা এবং মালা দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। অপরদিকে, আগামীতে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। মায়ের দেখানো পথেই আগামীতে তৃণমূলকে শক্তিশালী করার ডাক মৃত ফেলানি বসাকের ছেলের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement