মন্দির সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০০ বছরেরও বেশি সময় পর গৌর পূর্ণিমায় এমন গ্রহণের সংযোগ ঘটছে। নবদ্বীপের মহাপ্রভু মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রহণ চলাকালীন কোনও শুভ অনুষ্ঠান বা অভিষেক সম্পন্ন করা যাবে না। এমনকি অভিষেকের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদিও গ্রহণের সময় সংরক্ষণ করে রাখা যাবে না। গ্রহণ কাটার পরেই সমস্ত ধর্মীয় আচার সম্পন্ন হবে। ফলে প্রতি বছরের মতো সন্ধ্যা ৬:৩০ মিনিটের বা সাতটার পরিবর্তে এ বছর মহাপ্রভুর অভিষেক শুরু হবে রাত প্রায় আটটার সময়।
advertisement
আরও পড়ুন : এই ঘর থেকেই হত দিবাকরের রাজকীয় উপাসনা, পুরুলিয়ার কাশীপুর রাজবাড়িতে বহু ইতিহাসের সাক্ষী ‘সূর্যঘর’
মন্দিরের পক্ষ থেকে সুধীন গোস্বামী জানান, শাস্ত্রবিধি মেনেই সমস্ত আচার-অনুষ্ঠান পরিচালিত হবে। গ্রহণযুক্ত গৌর পূর্ণিমা ভক্তদের কাছে যেমন আনন্দের, তেমনই এটি একটি গম্ভীর ও নিয়মনিষ্ঠ পালনের দিন। ইতিমধ্যেই নবদ্বীপে ভক্তসমাগম বাড়তে শুরু করেছে। দেশ-বিদেশ থেকে আগত ভক্তরা এই বিরল তিথির সাক্ষী থাকতে উদগ্রীব। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে এবারের গৌর পূর্ণিমা হতে চলেছে ঐতিহাসিক ও স্মরণীয়।