advertisement

East Bardhaman News: শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা

Last Updated:

East Bardhaman News: একদিনের শিলাবৃষ্টিতে বিপর্যস্ত কাটোয়ার বিস্তীর্ণ এলাকা! ক্ষতিগ্রতস্ত মাঠের রসুন, পেঁয়াজ, বোরো ধান! জমিতে প্রায় কোমর সমান জল! মাথায় হাত চাষিদের

+
কাটোয়া 

কাটোয়া 

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: এক দিনের শিলাবৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড কাটোয়ার বিস্তীর্ণ কৃষিজমি। জলের তলায় ডুবে রয়েছে বিঘার পর বিঘা পেঁয়াজ ও রসুনের ক্ষেত, বোরো ধানের ক্ষতি হয়েছে লাগামছাড়া!
হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার চাষিরা। কাটোয়া ১ ও কাটোয়া ২ নম্বর ব্লকের একাধিক গ্রামের চাষের জমিতে কোমর সমান জল। খড়ি নদীর জলস্তর আচমকা বেড়ে যাওয়ায় আশপাশের জমি প্লাবিত হয়েছে। তার উপর শিলাবৃষ্টির ধাক্কায় ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। চাষি আনারুল শেখ বলেন, ” হঠাৎ বৃষ্টিপাতে আমাদের চরম ক্ষতি হয়েছে। জলের তলায়  সব জমি। এখন যে কী করব, বুঝে উঠতে পারছি না।” কাটোয়া ১ নম্বর ব্লকের করজগ্রাম অঞ্চলের বাঁধমুড়ো এবং সুদপুরের টিকরখাঁজি এলাকায় পেঁয়াজের জমি সম্পূর্ণ জলের নীচে। অন্যদিকে কাটোয়া ২ নম্বর ব্লকের পলসোনা অঞ্চলের কোয়ারাডাঙা, শিলা-সহ একাধিক গ্রামে চাষিরা বাধ্য হয়ে জমিতে নৌকা নামিয়ে পেঁয়াজ তুলছেন। কোথাও আবার বড় গামলা ভাসিয়ে যা বাঁচানো সম্ভব, তা তোলার চেষ্টা চলছে।
advertisement
রহমত শেখ নামের এক চাষি বলেন, ” আমি লোন নিয়ে চাষ করেছিলাম। আমার বিশাল ক্ষতি হল! এখন যে কী করব, বুঝে উঠতে পারছি না।” শুধু পেঁয়াজ-রসুনই নয়, ব্যাপক ক্ষতির মুখে বোরো ধানও। আলমপুর, গোয়াই, কড়ুই, গীঁধগ্রাম-সহ একাধিক অঞ্চলে ধানের জমি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষিদের দাবি, সবে ধানের থোঁড় বেরোতে শুরু করেছিল। এই সময় শিলাবৃষ্টিতে ধানের শীষ ভেঙে গিয়েছে, ফলে ফলনের আশা প্রায় শেষ। সব মিলিয়ে এক দিনের দুর্যোগেই কাটোয়ার বিস্তীর্ণ এলাকায় কৃষির চিত্র ভয়াবহ হয়ে উঠেছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement