advertisement

Gaura Purnima 2026: গৌর পূর্ণিমার আগেই ‘হাউসফুল’ মায়াপুর! থাকার জায়গা পেতে হাহাকার, অগ্রিম বুকিং ছাড়া মিলছে না ঘর, দোলে যাওয়ার পরিকল্পনা করছেন কি?

Last Updated:

Gaura Purnima 2026: গৌর পূর্ণিমা ও দোল উৎসব ঘিরে নবদ্বীপ ধাম ও মায়াপুরে ভক্তদের ঢল। অধিকাংশ হোটেল ও ইসকন আবাসন অগ্রিম বুক হয়ে গিয়েছে। উৎসবের আগে থেকেই তীর্থযাত্রীদের ভিড় বাড়ছে নদিয়ায়

+
মায়াপুরে

মায়াপুরে ঘর বুকিং করার হিড়িক দোলের অনেক আগে থেকেই

মায়াপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপ ধাম ও মায়াপুরে গৌর পূর্ণিমা ঘিরে ভক্তদের উপচে পড়া ভিড়। নদিয়ার চৈতন্য ধাম মন্দির নগরীতে দোল পূর্ণিমা মানেই গৌর পূর্ণিমার মহোৎসব। আর সেই উৎসবকে ঘিরে প্রতিবছরই ভক্তদের ঢল নামে নবদ্বীপ ধাম ও মায়াপুরে। এবছরও তার ব্যতিক্রম নয়। দোল উৎসবের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ভিড় ও থাকার জায়গা নিয়ে উদ্বেগ।
প্রশাসন ও মন্দির সূত্রে জানা গিয়েছে, এলাকার প্রায় সব হোটেল ও লজ ইতিমধ্যেই অগ্রিম বুক হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন মন্দিরে ভক্তদের জন্য যে অস্থায়ী আবাসনের ব্যবস্থা থাকে, সেগুলিও দ্রুত পূর্ণ হয়ে পড়ছে। ফলে গৌর পূর্ণিমার দিন হঠাৎ করে এলে থাকার জায়গা পাওয়া কার্যত কঠিন হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার ‘এই’ বীরাঙ্গনা, চিনুন তাঁকে
বিশেষ করে ইসকন মায়াপুর মন্দির প্রাঙ্গণে থাকার জন্য ভক্তদের আগ্রহ সবচেয়ে বেশি। এখানে গদাভবন, গীতা ভবন, পদ্ম ভবন-সহ একাধিক ভবনে আবাসনের ব্যবস্থা রয়েছে। তবে উৎসবের মরশুমে থাকতে গেলে অগ্রিম বুকিং করা বাধ্যতামূলক। চাহিদা এতটাই বেশি যে অনেকে এক থেকে দুই মাস আগেই ঘর সংরক্ষণ করে রাখছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: এই গ্রামেই ছিল তাঁর পৈতৃক ভিটে, মুকুল রায়ের প্রয়াণে কাঁদছে ভাজনঘাট গ্রামের প্রতিটা মানুষ
এমনই এক ভক্ত মহেন্দ্র প্রতাপ দাস সুদূর পুরীধাম থেকে মাসখানেক আগে এসে মায়াপুরে ঘর বুক করে গিয়েছেন। তিনি জানিয়েছেন, অগ্রিম বুকিং নিশ্চিত করেই নিশ্চিন্ত মনে পুরী ফিরে যাবেন এবং দোলের সময় আবার মায়াপুরে এসে গৌর পূর্ণিমার মহোৎসবে যোগ দেবেন। সব মিলিয়ে উৎসবের আগে থেকেই নদিয়ায় ধর্মীয় আবহ ক্রমশ তীব্র হয়ে উঠছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Gaura Purnima 2026: গৌর পূর্ণিমার আগেই ‘হাউসফুল’ মায়াপুর! থাকার জায়গা পেতে হাহাকার, অগ্রিম বুকিং ছাড়া মিলছে না ঘর, দোলে যাওয়ার পরিকল্পনা করছেন কি?
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement