IPL 2026 : ১১২ বলে ২৬২ রান! আইপিএলের ইতিহাসে সব থেকে বড় রেকর্ড! এমন একটা ম্যাচ দেখার সুযোগ রোজ রোজ হয় না
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl 2026 : আইপিএলের রেকর্ড রান চেজ হয়েছিল সেই ম্যাচে। কেকেআর প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে। কিন্তু পঞ্জাব কিংস রান তুলে নেয়।
নয়াদিল্লি : আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় সফল রান চেজের কথা উঠলেই মনে পড়ে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মতো সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম। কিছু ভক্ত হয়তো তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকেও এতে দেখেন। কিন্তু সত্যিটা তা নয়।
গত ১৮টি মরসুমে একবারও ট্রফি জিততে পারেনি যারা, তারাই এই রেকর্ড করেছে। বর্তমান আইপিএল মরসুমে ১৯তম ট্রফি জয়ের আশা নিয়ে আবার তারা মাঠে নেমেছে। পঞ্জাব কিংস। ২০২৪ সালে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড় সফল রান চেজের কীর্তি তাদের। এর আগে এই রেকর্ড ছিল সানরাইজার্স হায়দরাবাদের নামে। তারা ২৪৭ রান চেজ করে ম্যাচ জিতেছিল।
advertisement
আইপিএল ২০২৪-এর ৪২তম ম্যাচে উত্তেজনার সীমা ছাড়িয়ে গিয়েছিল। কলকাতা নাইট রাইডার্স ২৬১ রানের বিশাল স্কোর তুলেও হারে। পঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা ম্যাচ শেষ করেছিল আট বল বাকি থাকতেই। জোনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং এবং শশাঙ্ক সিং-এর ত্রয়ী তাণ্ডব করেছিলেন সেদিন।
advertisement
পঞ্জাব কিংসের বর্তমান অধিনায়ক শ্রেয়স আইয়ার তখন কলকাতার নেতৃত্বে ছিলেন। সেই ম্যাচে পঞ্জাবের অধিনায়ক ছিলেন স্যাম কুরান। তিনি শিখর ধাওয়ানের চোটের কারণে অধিনায়ক হন।
advertisement
ওই ম্যাচে টস জিতে পঞ্জাব কিংস প্রথমে বল করে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে আসেন ফিল সল্ট (৭৫) এবং সুনীল নারিন (৭১)। প্রথম উইকেটে ১৩৮ রান যোগ করে দলকে শক্তিশালী সূচনা দেন তাঁরা।
আরও পড়ুন- ‘আমাকে মাফ করো…’! তারকা ক্রিকেটার ক্ষমা চাইলেন বৈভব সূর্যবংশীর কাছে!
ওপেনারদের ঝড়ের পর আন্দ্রে রাসেল (১২ বলেই ২৪ রান), অধিনায়ক শ্রেয়স (১০ বলেই ২৮ রান) এবং ভেঙ্কটেশ (৩৯ রান) ছোট কিন্তু দরকারি ইনিংস খেলেন। কলকাতা ২৬১ রান তোলে। এর পর বেয়ারস্টো সেঞ্চুরি করেন। প্রভসিমরন ২০ বলেই ৫৪ রান করে আউট হন। শেষ চার ওভারে পঞ্জাবের জয়ের জন্য ৫২ রান প্রয়োজন ছিল। আট বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় তারা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2026 8:55 PM IST










