TRENDING:

Cooch Behar: আকাশে মেঘ থাকলেও বৃষ্টির দেখা নেই! চিন্তার ভাঁজ পাট চাষিদের কপালে

Last Updated:

কোচবিহারে প্রতি বছর চাষ করা হয় প্রচুর পাট। এই পাট গুলির মধ্যে কিছু পাট বাইরেও রপ্তানি করা হয় থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: কোচবিহারে প্রতি বছর চাষ করা হয় প্রচুর পাট। এই পাট গুলির মধ্যে কিছু পাট বাইরেও রপ্তানি করা হয় থাকে। আর এই পার্ট গুলোকে জলে ভিজিয়ে তার থেকে পাটশোলা বের করতে দরকার পরে প্রচুর জলাশয়ের। তবে পাট জলে ভেজানোর সময় বৃষ্টির খুব দরকার হয়। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হলে পাটগুলি সঠিকভাবে ভিজিয়ে পাটশোলা বের করা সম্ভব হয়না পাটের থেকে।
পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই! চিন্তার ভাঁজ পাট চাষিদের কপালে!
পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই! চিন্তার ভাঁজ পাট চাষিদের কপালে!
advertisement

তবে এবার পাটের মরশুম আসার আগেই বৃষ্টি হয়ে গিয়েছে প্রচুর। তবে পাট লাগানোর পর থেকে বৃষ্টির আর সেরকম দেখা মেলেনি। তাই চিন্তায় রয়েছেন পাট চাষিদের একাংশ। রফিকুল মিয়া নামের এক পাট চাষি বলেন, "দীর্ঘদিন ধরেই পাট চাষ করে আসছি। তবে প্রতিবছরই এ সময় কিছুটা হলেও বৃষ্টি হয়। তবে এ বছর বৃষ্টির আশায় বসে থেকেও লাভ হচ্ছে না। ক্ষেত থেকে পাট কেটে নিয়ে রাখা রয়েছে। তবে ভেজানোর মোট পর্যাপ্ত জলাশয় নেই। তাই সমস্যায় পড়তে হচ্ছে। হয়তো এবার পাট চাষে ক্ষতি হতে পারে বলে মনে হচ্ছে।"

advertisement

আরও পড়ুনঃ জল নিকাশের সমস্যা মেটাতে উদ্যোগী পৌরসভা, উদ্বোধন করা হল কালভার্ট

আরও পড়ুনঃ সামনেই স্বাধীনতা দিবস, জাতীয় পতাকার বিক্রি জমজমাট

View More

পাটের চাষের এবং পাট পচানোর জন্য যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন তার দেখা মিলছে না। আকাশে মেঘ রয়েছে মাঝে মাঝে হালকা বৃষ্টিও হচ্ছে। তবে এই বৃষ্টি পর্যাপ্ত পরিমাণ নয় বলে দাবি করছেন অধিকাংশ পাট চাষি। জল সেচের মাধ্যমে কিছু চাষিরা যদিও তাদের সাময়িক ব্যবস্থা করে নিয়েছেন।

advertisement

তবুও অধিকাংশ কৃষক এখনও পর্যন্ত এই কারণেই তাদের পাট পচানো শুরু করতে পারেননি। কোচবিহারের সহ কৃষি আধিকারিক রজত চ্যাটার্জি বলেন, "আমরা কৃষকদের অবস্থা বুঝতে পারছি। তবে মরশুমি বৃষ্টিপাতের ওপর করো হাত নেই। আমরা আমাদের পক্ষ থেকে যথাসম্ভব প্রচেষ্টা করছি। যাতে কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা সম্ভব হয়। তবে কোচবিহারে এই বছর যতটা পাট চাষ হয়েছে তার পরিমাণ অনেকটা। তাই সমস্ত কৃষকদের সেই ভাবে সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে না।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অবসর নিলেও থামেনি কলম! আজও বিনামূল্যে শিক্ষার আলো ছড়াচ্ছেন এই আদর্শ শিক্ষক
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: আকাশে মেঘ থাকলেও বৃষ্টির দেখা নেই! চিন্তার ভাঁজ পাট চাষিদের কপালে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল