TRENDING:

Coochberhar Housewife Murder: মদ্যপ অবস্থায় স্ত্রীকে কুপিয়ে খুন স্কুল শিক্ষক স্বামীর! ভরসন্ধ্যায় কোচবিহারে হাড় হিম করা কাণ্ড

Last Updated:

মৃতার আত্মীয়দের অভিযোগ, প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করত অভিযুক্ত স্কুল শিক্ষক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুভঙ্কর সাহা, কোচবিহার: নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল স্বামী, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। মৃত মহিলার নাম অম্বলিকা সরকার৷ অভিযুক্ত স্বামীর নাম রাজদীপ বড়ুয়া৷ সোমবার সন্ধ্যায় এই হাড় হিম করা খুনের ঘটনায় কোচবিহার শহরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়৷ অভিযুক্ত রাজদীপ বড়ুয়া পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক৷ এসআইআর প্রক্রিয়ায় এলাকায় বিএলও হিসেবেও কাজ করছেন তিনি৷
মৃত অম্বলিকা সরকার৷
মৃত অম্বলিকা সরকার৷
advertisement

সূত্রের খবর, অনেক দিন ধরেই ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল৷ পারিবারিক বিবাদর জেরেই এ দিন অম্বলিকা সরকারের স্বামী রাজদীপ বড়ুয়া ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রীকে গলায় আঘাত করে বলে অভিযোগ৷ রক্তাক্ত অবস্থায় বাড়ির ভিতরেই লুটিয়ে পড়েন অম্বলিকা সরকার৷ চিৎকার চেঁচামেচী শুনে ছুটে আসেন প্রতিবেশীরা৷

আহত ওই মহিলাকে কোচবিহার এমজেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতওয়ালি থানার পুলিশ৷

advertisement

মৃত অম্বলিকা সরকারের এক আত্মীয় জানান, অভিযুক্ত রাজদীপ বড়ুয়া নিয়মিত মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে অশান্তি করত৷ স্ত্রীকে মারধরও করত রাজদীপ৷ এ দিনও একই ঘটনা ঘটে৷ রাজদীপের সঙ্গে বচসা শুরু হয় তাঁর স্ত্রীর৷ অশান্তির মধ্যেই আচমকা স্ত্রীর উপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় রাজদীপ।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

অভিযুক্ত রাজদীপ বড়ুয়াকে হাসপাতাল চত্বর থেকে আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। আগামিকাল তাকে আদালতে পেশ করা হবে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/কোচবিহার/
Coochberhar Housewife Murder: মদ্যপ অবস্থায় স্ত্রীকে কুপিয়ে খুন স্কুল শিক্ষক স্বামীর! ভরসন্ধ্যায় কোচবিহারে হাড় হিম করা কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল