TRENDING:

Purulia News: গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন

Last Updated:

Purulia News: মাটির বাড়ির দেওয়ালে রঙের ম্যাজিক! পুুরুলিয়ার এই গ্রামের মেয়েরা তাদের শিল্পকলার মাধ্যমে গোটা গ্রামকে বদলে দিয়েছেন এক রঙিন ক্যানভাসে। যা দেখে মুগ্ধ হয়ে যান পর্যটকরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুরের গুহিয়ারডাঙ্গা গ্রাম যেন সারা বছরই এক টুকরো রঙিন ক্যানভাস। গ্রামের মাটির বাড়িগুলোর দেওয়ালজুড়ে ফুটে ওঠে নানা রঙের নকশা ও চিত্রকলা, যা গ্রামটিকে করে তুলেছে আলাদা আকর্ষণীয়। আশ্চর্যের বিষয়, এই ছবিগুলো আঁকেন গ্রামের মেয়েরাই, কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই। নিজেদের সৃজনশীলতা, রুচিবোধ এবং অভিজ্ঞতার ভিত্তিতেই তারা মাটির দেওয়ালকে পরিণত করেন শিল্পের ক্যানভাসে।
advertisement

ফুল, পাখি, গাছপালা কিংবা ঐতিহ্যবাহী নকশা, এমন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আঁকা এই চিত্রকর্ম গ্রামটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। প্রতিটি বাড়ির দেওয়াল যেন আলাদা আলাদা গল্প বলে। গ্রামের পথ দিয়ে হাঁটলেই চোখে পড়ে এই রঙিন শিল্পকর্ম, যা সহজেই যে কোনও পথচারীর দৃষ্টি আকর্ষণ করে।

আরও পড়ুন: বিয়েবাড়ি, অন্নপ্রাশন…! আবেগে ভাসছে শ্রোতারা, স্যাক্সোফোনে বাজছে মন মাতানো সুর, ডেকে ডেকে নিয়ে যাচ্ছে পুরুলিয়ার এই যুবককে

advertisement

গ্রামের মেয়ে মালা হাঁসদা ও সান্তনা মুর্মু জানান, “বাঁদনা পরবের সময় তো বটেই, বছরের অন্যান্য সময়েও তারা নিজেদের বাড়ির দেওয়াল এভাবেই সাজিয়ে রাখেন।” তাদের কথায়, দেওয়ালে ছবি আঁকার ফলে বাড়িগুলি অনেক বেশি সুন্দর ও প্রাণবন্ত দেখায়, আর সেই সঙ্গে গ্রামটিও হয়ে ওঠে আরও আকর্ষণীয়।”

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

গ্রামের এই স্বতঃস্ফূর্ত শিল্পচর্চা শুধু বাড়িঘরের সৌন্দর্য বৃদ্ধি করছে তা নয়, বরং গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যকেও নতুনভাবে তুলে ধরছে। মাটির দেওয়ালে ফুটে ওঠা এই নান্দনিক চিত্রকর্মের মাধ্যমে স্থানীয় মানুষের জীবনযাপন, প্রকৃতির প্রতি তাদের ভালবাসা এবং গ্রামীণ সংস্কৃতির নানা দিক স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। প্রতিটি নকশা ও রঙের ব্যবহারে ধরা পড়ে তাদের সৃজনশীলতা, যা এই গ্রামটিকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দিচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ধরনের শিল্পচর্চা গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়কে আরও সুদৃঢ় করছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল