TRENDING:

  Nadia News: ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়

Last Updated:

Nadia News: একাধিক মানুষের মধ্যে রয়েছে বিভিন্ন প্রশ্ন, এবছর ভোট দিতে পারবেন কিনা কিংবা নাগরিকত্ব থাকবে কিনা তাই নিয়েই তাদের মধ্যে রয়েছে একাধিক প্রশ্ন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: যে সমস্ত মানুষের এসআইআরে নাম বাদ দিয়েছে তাদেরকে ট্রাইবুনালে আবেদন করার জন্য এর আগেই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন নদিয়া জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক।
advertisement

এদিন কৃষ্ণনগর রবীন্দ্রভবনে দেখা গেল অসংখ্য মানুষের ভিড় ট্রাইব্যুনালে নাম নথিভুক্ত করার জন্য। একাধিক মানুষের মধ্যে রয়েছে বিভিন্ন প্রশ্ন, এবছর ভোট দিতে পারবেন কিনা কিংবা নাগরিকত্ব থাকবে কিনা তাই নিয়েই তাদের মধ্যে রয়েছে একাধিক প্রশ্ন।

আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…

advertisement

কেউ জানাচ্ছেন, তার পরিবারে সকলের নাম থাকলেও পরিবারের একজন সদস্যের নাম বাদ দিয়েছে, যার জন্য পরিবারে এক সদস্যের মৃত্যু হওয়ার পরেও সাদা বস্ত্র করেই আসতে হয়েছে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য। অনেকে জানাচ্ছেন এসআইআরে সমস্ত নথিপত্র জমা দেওয়া সত্বেও পরিবারের বেশিরভাগ সদস্যের নাম বাদ গিয়েছে। অধিকাংশ মানুষেরই মনের মধ্যে সংশয় প্রকাশ করছেন নিজেদের ভবিষ্যৎ নিয়ে।

advertisement

View More

আরও পড়ুন-১৯৮৪-তে রাজনীতিতে যোগ, বিপুল ভোটে জিতেও পদত্যাগ করেছিলেন অমিতাভ, কোন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বিগ বি? জানুন সেই অজানা কাহিনি

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কীভাবে ট্রাইবুনালে আবেদন করা যাবে, তা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন৷ নাম বাদ পড়লে অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইটে (voter.eci.gov.in) গিয়ে ‘সাবমিট অ্যাপিল্‌স ফর ইন্ডিভিজ়ুয়াল্‌স’ নামের ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে আবেদন জানাতে পারবেন ভোটারেরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
  Nadia News: ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল