advertisement

TMC Debangshu Bhattacharya: ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, সোনা, জমি...কী রয়েছে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশুর? কতদূর পড়াশোনা? হলফনামার হিসেবে চমক

Last Updated:
Debangshu Bhattacharya Affidavit: ফ্রিল্যান্সিং থেকে আয় ও সীমিত সঞ্চয়ের ওপর নির্ভরশীল তরুণ প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। নিজেকে প্রযুক্তিগতভাবে দক্ষ ও সমাজমুখী মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
1/5
*চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহে তৃণমূল কংগ্রেসের তরুণ প্রার্থী দেবাংশু ভট্টাচার্য্য বর্ণাঢ্য মিছিল করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নের সঙ্গে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, নিজেকে কনটেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মী হিসেবে পরিচয় দেওয়া এই প্রার্থীর আয়ের মূল উৎস ফ্রিল্যান্সিং ও কনসালটেন্সি কাজ। 

2/5
*হলফনামা বলছে, দেবাংশু ভট্টাচার্য্যের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ লক্ষ ৪৪ হাজার ৩৪১ টাকা, যার মধ্যে নগদ রয়েছে ১ লক্ষ ৮০ হাজার টাকা। এছাড়া এইচডিএফসি, এসবিআই ও পিএনবি-র একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর সঞ্চয় রয়েছে, যার মধ্যে একটি অ্যাকাউন্ট নির্বাচনী খরচের জন্য খোলা। সংগৃহীত ছবি। 

3/5
*একটি পার্টনারশিপ ফার্মে ৫০ হাজার টাকার বিনিয়োগ, পোস্ট অফিসে সামান্য সঞ্চয় এবং একটি ফ্ল্যাটের জন্য ৭ লক্ষ টাকার অগ্রিম দেওয়ার তথ্যও হলফনামায় উল্লেখ রয়েছে। গয়না হিসেবে রয়েছে প্রায় ৪.৮৮ গ্রাম ওজনের একটি সোনার আংটি, যার বাজারমূল্য আনুমানিক ৭৩ হাজার ২০০ টাকা। তবে তাঁর নামে কোনও ব্যক্তিগত গাড়ি বা যানবাহন নেই। সংগৃহীত ছবি। 

4/5
*স্থাবর সম্পত্তির ক্ষেত্রে হলফনামায় ‘শূন্য’ উল্লেখ করেছেন দেবাংশু। তাঁর নামে কোনও কৃষিজমি, অকৃষি জমি বা আবাসিক বা বাণিজ্যিক সম্পত্তি নেই বলে জানিয়েছেন তিনি। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ৫ লক্ষ ৪৭ হাজার ৩০০ টাকা এবং কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে তাঁর কোনও ঋণ বা বকেয়া দায় নেই। সংগৃহীত ছবি। 

5/5
*শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি কারিগরি শিক্ষায় শিক্ষিত। ২০১৭ সালে Elite Institute of Engineering and Management থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করেছেন, যা পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা পর্ষদের অধীনস্থ। সবমিলিয়ে, বড় কোনও স্থাবর সম্পত্তি না থাকলেও ফ্রিল্যান্সিং পেশার আয় ও সীমিত সঞ্চয়ের ওপর নির্ভরশীল এই তরুণ নিজেকে প্রযুক্তিগতভাবে দক্ষ ও সমাজমুখী মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। সংগৃহীত ছবি।