Weather Alert: এখনই দুর্যোগ থেকে মুক্তি নয়, বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প, হবে ঝড়-বৃষ্টির তাণ্ডব
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Alert: প্রবল ঝড় বৃষ্টিতে ভিজবে দক্ষিণের বেশ কিছু জেলা, এক নজরে আপডেট!
advertisement
1/7

বাতাসের নিম্মস্তরের গতিপ্রকৃতিতে নিম্নচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে৯ এপ্রিল পর্যন্ত অনেক জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।আজ ও কাল সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা৯ তারিখের পর থেকে আবহাওয়া বদল হবে৷
advertisement
2/7
পুরুলিয়াআবহাওয়া খামখেয়ালিপনায় নাজেহাল বঙ্গবাসী। কখনও রোদ কখনও বৃষ্টি ক্রমাগতই ভোল বদলাচ্ছে আবহাওয়া। সকাল থেকেই তীব্র রোদের তাপে পুড়ছে একাধিক জায়গা বেলা গড়াতেই আবার দেখা মিলছে বৃষ্টির।
advertisement
3/7
দক্ষিণের অন্যান্য জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতেও শুরু হয়েছে আবহাওয়ার খামখেয়ালী। বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা জুড়ে। আবহাওয়ার বদল ঘটছে রোজ। তারই সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে তাপমাত্রা পারদ।
advertisement
4/7
মঙ্গলবার জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা জুড়ে।
advertisement
5/7
দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর পূর্বাভাসও রয়েছে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বৃষ্টির সাথে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। ভ্যাপসা গরম থেকে আপাতত স্বস্তি মিলবে।
advertisement
6/7
একইভাবে উত্তরের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির প্রভাব দেখতে পাওয়া যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সর্বত্র বৃষ্টির প্রভাব বিস্তার করবে। প্রবল বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তরের বেশ কিছু জায়গায়।
advertisement
7/7
পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলা জুড়ে। গরমের হাত থেকে কিছুটা রেহাই মিললেও পুরোপুরি মিলবে না। কারণ সকালের দিকে ভ্যাপসা গরমের অনুভূতি বহাল থাকবে সর্বত্র।Input - Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Alert: এখনই দুর্যোগ থেকে মুক্তি নয়, বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প, হবে ঝড়-বৃষ্টির তাণ্ডব