TRENDING:

Dilip Ghosh: 'যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা প্রকৃতপক্ষে ভারতের নাগরিকই নন', ভোটের আগে বিস্ফোরক দিলীপ ঘোষ

Last Updated:

বুধবার নির্বাচনী প্রচারের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যু নিয়ে তৃণমূলকে কটাক্ষ ও আক্রমণ করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি সাধারণ ভোটারদের আশ্বস্ত করে তিনি জানান, যাঁদের কাছে সঠিক ও বৈধ ভারতীয় নথি রয়েছে, তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আদালত তাঁদের পাশে আছে এবং তাঁরা নিয়ম মেনেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ভোট যত এগিয়ে আসছে, ততই এসআইআর নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর রাজ্যে ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ এসেছে, বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, প্রায় ৯১ লক্ষ জনের নাম বাদ পড়েছে। এ’নিয়ে সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। মমতার মনোনয়ন, এসআইআর ইস্যু, কংগ্রেসের ইস্তেহার নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। শুধু তাই নয়, নিজেদের প্রয়োজনীয় নথি নিয়ে লাইনে দাঁড়ানোর প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। বুধবার নির্বাচনী প্রচারের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে বিঁধলেন দিলীপ ঘোষ।
advertisement

এসআইআর ও মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনা নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা প্রকৃতপক্ষে ভারতের নাগরিকই নন। তিনি অভিযোগ করেন, এরা সীমান্ত পেরিয়ে আসা এমন এক গোষ্ঠী যাদের কাছে এদেশের কোনও বৈধ নথি নেই। তাঁর আরও গুরুতর অভিযোগ, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য তৃণমূল কংগ্রেসই এদের আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো নথি তৈরি করে দিয়েছে। দিলীপ ঘোষ আরও দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্তে যারা রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হয়ে ধরা পড়ছে, তল্লাশি করলে দেখা যাচ্ছে, তাদের অধিকাংশেরই পরিচয়পত্র মুর্শিদাবাদ থেকে ইস্যু করা। তাঁর মতে, এই ‘অনুপ্রবেশকারীরা’ সারা দেশে অশান্তি ছড়াচ্ছে এবং তাদের আর ভোটার তালিকায় ফিরে আসার কোনও অধিকার নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা প্রকৃতপক্ষে ভারতের নাগরিকই নন', ভোটের আগে বিস্ফোরক দিলীপ ঘোষ
আরও দেখুন

একই সঙ্গে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়া নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে খড়্গপুর সদর কেন্দ্রর বিজেপি প্রার্থী দিলীপ। তিনি বলেন, মনোনয়ন জমা দেওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু আসল লড়াইটা শুরু হবে ময়দানে। সাধারণ ভোটারদের আশ্বস্ত করে তিনি জানান, যাঁদের কাছে সঠিক ও বৈধ ভারতীয় নথি রয়েছে, তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আদালত তাঁদের পাশে আছে এবং তাঁরা নিয়ম মেনেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Dilip Ghosh: 'যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা প্রকৃতপক্ষে ভারতের নাগরিকই নন', ভোটের আগে বিস্ফোরক দিলীপ ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল