advertisement

Purulia Saxophone Player: বিয়েবাড়ি, অন্নপ্রাশন...! আবেগে ভাসছে শ্রোতারা, স্যাক্সোফোনে বাজছে মন মাতানো সুর, ডেকে ডেকে নিয়ে যাচ্ছে পুরুলিয়ার এই যুবককে

Last Updated:

Purulia Saxophone Player: স্যাক্সোফোনের মিষ্টি সুর, নিজের প্রতিভা আর একাগ্রতাকে পুঁজি করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন পুরুলিয়ার এই যুবক। অনুষ্ঠানবাড়িতে এখন তাঁর ডাক পড়ছে সর্বত্র, রীতিমতো ভাইরাল এই শিল্পী।

+
স্যাক্সোফোনের

স্যাক্সোফোনের সুরে রাজ্যজুড়ে পরিচিতি পাচ্ছেন পুরুলিয়ার যুবক সুকুমার বাদ্যকর

পুরুলিয়া, শান্তনু দাস: স্যাক্সোফোনের সুরে রাজ্যজুড়ে পরিচিতি পাচ্ছেন পুরুলিয়ার যুবক সুকুমার বাদ্যকর। পুরুলিয়া জেলার রঘুনাথপুরের প্রত্যন্ত বিলতোড়া গ্রামের এই তরুণ শিল্পী নিজের প্রতিভা ও অধ্যাবসায়ের জোরে স্যাক্সোফোন বাদ্যযন্ত্র বাজিয়ে তৈরি করেছেন এক অনন্য পরিচয়। শুধু পুরুলিয়াতেই নয়, বর্ধমান, বাঁকুড়া ও আসানসোল-সহ বিভিন্ন জায়গার সাংস্কৃতিক অনুষ্ঠানেও নিজের সুরের জাদু ছড়িয়ে দিচ্ছেন তিনি।
স্যাক্সোফোনের মিষ্টি সুরে শ্রোতাদের মন জয় করে নিচ্ছেন সুকুমার। প্রতিটি মঞ্চে তার পরিবেশনা মুগ্ধ করছে দর্শকদের, আর সেই সঙ্গে ধীরে ধীরে বাড়ছে তার পরিচিতি ও জনপ্রিয়তা। তার এই সাফল্যে গর্বিত এলাকার মানুষও। সুকুমার জানান, “আমাদের পরিবারে বংশপরম্পরায় বাদ্যযন্ত্র বাজানোর রীতি রয়েছে। ছোটবেলা থেকেই সেই পরিবেশের মধ্যেই বড় হয়েছি। সেখান থেকেই আমার স্যাক্সোফোন বাজানোর প্রতি আগ্রহ তৈরি হয়।” সুকুমারের কথায়, “বর্তমানে সাধারণ বাজনার তুলনায় স্যাক্সোফোনের সুর মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আমিও এই বাদ্যযন্ত্র বাজাতে ভীষণ ভালবাসি।”
advertisement
advertisement
গ্রামের মাটিতে বেড়ে ওঠা এই শিল্পীর সাফল্যে গর্বিত এলাকাবাসী। তাদের বিশ্বাস, সুকুমারের নিরলস সাধনা ও সংগীতের প্রতি একাগ্রতা আগামী দিনে তাকে আরও বড় সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে এবং পুরুলিয়ার নামও উজ্জ্বল করবে বৃহত্তর সাংস্কৃতিক পরিসরে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভবিষ্যতে স্যাক্সোফোনের সুরকেই সঙ্গী করে আরও বড় মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে চান পুরুলিয়ার এই তরুণ শিল্পী সুকুমার বাদ্যকর। ছোট গ্রাম থেকে শুরু হওয়া তার সংগীতযাত্রা আজ ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে বিভিন্ন জায়গায়। নিজের অধ্যবসায়, নিষ্ঠা ও সংগীতের প্রতি গভীর ভালবাসাকে পাথেয় করে তিনি এগিয়ে যেতে চান আরও বড় পরিসরে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia Saxophone Player: বিয়েবাড়ি, অন্নপ্রাশন...! আবেগে ভাসছে শ্রোতারা, স্যাক্সোফোনে বাজছে মন মাতানো সুর, ডেকে ডেকে নিয়ে যাচ্ছে পুরুলিয়ার এই যুবককে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement