Howrah News: আধুনিকতার যুগেও অটুট ঐতিহ্য! হাওড়ায় পুরনো ছন্দে ঘেটু উৎসব পালন, শামিল আট থেকে আশি
- Reported by:RAKESH MAITY
- Published by:Sneha Paul
Last Updated:
Howrah News: আধুনিকতার যুগেও প্রাচীন রীতিনীতি ফিকে হয়নি। হাওড়ায় জাঁকজমক সহকারে ঘেঁটু উৎসব পালন। এই উৎসব তথা পুজো বাংলার অন্যতম প্রাচীন ও বিলুপ্তপ্রায় এক লোকউৎসব।
advertisement
1/5

পুরানো ধাঁচেই ঘেঁটু উৎসবে মাতোয়ারা সকলে। নবীন তথা শিশুদের সঙ্গে এই উৎসবে শামিল প্রবীণ ঠাকুমা-দাদুরা। একদিকে যখন পুরনো রীতিনীতি সর্বত্র ফিকে হচ্ছে, তখন হাওড়ার গ্রামে দেখা গেল উল্টো ছবি। গত কয়েক বছর ধরে আরও জাঁকজমক সহকারে পালিত হচ্ছে ফাল্গুন সংক্রান্তির ঘেঁটু উৎসব। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/5
ঘেঁটু উৎসব বা ঘেঁটু পুজো বাংলার এক প্রাচীন ও বিলুপ্তপ্রায় লোকউৎসব। মূলত ফাল্গুন মাসের শেষ দিনে (চৈত্র সংক্রান্তির আগে) গ্রামীণ বাংলায় এই উৎসব পালিত হয়। এটি একটি প্রাচীন রীতি।
advertisement
3/5
ঘেঁটু মূলত চর্মরোগ বা খোস-পাঁচড়ার দেবতা হিসেবে পরিচিত। প্রতি বছর এই দিনে বিশেষ নিয়মে গ্রাম বাংলা জুড়ে পালিত হয় এই উৎসব। মানুষের বিশ্বাস, ঘেঁটু ঠাকুরের পুজো করলে পরিবারের সদস্যরা চর্মরোগ থেকে মুক্তি পাবে।
advertisement
4/5
এই উৎসবের প্রধান আকর্ষণ হল ঘেঁটু গান। কিশোর বা তরুণরা দল বেঁধে বাড়ি বাড়ি গিয়ে গান গেয়ে চাল, আলু ও অর্থ আদায় করে। এই দলের মধ্যেই বিভিন্ন স্বাদ লক্ষ্য করা যায়। বর্তমান সময়ে এই সাজ বেশ আকর্ষণীয়। এই উৎসবে নাতি-নাতনির হাত ধরে ঠাকুমা-দাদুরাও শামিল হচ্ছেন।
advertisement
5/5
হাওড়ার গ্রামে দেখা গেল, ঘেঁটু সাজিয়ে বাড়ি বাড়ি চাল, আলু আদায়ের পাশাপাশি বিভিন্ন সাজ সেজে ঘেঁটু উৎসবে শামিল হয়েছেন যুবক-যুবতীরা। দল বেঁধে ঘেঁটু উৎসবের সামনে দাঁড়িয়েছে মানুষ। কেউ রাধা-কৃষ্ণ, কেউ সেজেছে দেবাদিদেব মহাদেব। কাউকে আবার রাম-সীতার মতো বিভিন্ন মডেলে দেখা গিয়েছে। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: আধুনিকতার যুগেও অটুট ঐতিহ্য! হাওড়ায় পুরনো ছন্দে ঘেটু উৎসব পালন, শামিল আট থেকে আশি