advertisement

West Bengal News: পাড়ার সকলেই ভাবত সুখী পরিবার, সেই পরিবারেই ভয়ঙ্কর ঘটনা! স্বামীর হাতেই শেষ স্ত্রী

Last Updated:

West Bengal News: নিজেদের পারিবারিক বিপদের জেরে সোমবার আম্বালিকা সরকারের স্বামী রাজদীপ বড়ুয়া ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে গলায় আঘাত করে।

কোচবিহারে কী ভয়াবহ ঘটনা (প্রতীকী চিত্র)
কোচবিহারে কী ভয়াবহ ঘটনা (প্রতীকী চিত্র)
শুভঙ্কর সাহা, কোচবিহার: নিজের স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরের ১ নং ওয়ার্ড এলাকায়। মৃত মহিলার নাম আম্বালিকা সরকার, অভিযুক্ত স্বামীর নাম রাজদীপ বড়ুয়া, সোমবার সন্ধ্যায় ঘটে এই ঘটনা। অভিযুক্ত রাজদীপ এলাকার BLO.
সূত্রের খবর, নিজেদের পারিবারিক বিপদের জেরে সোমবার আম্বালিকা সরকারের স্বামী রাজদীপ বড়ুয়া ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে গলায় আঘাত করে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় অম্বালিকা সরকারের। পরবর্তীতে তাকে কোচবিহার এমজেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ বিষয়ে মৃত অম্বলিকা সরকারের এক আত্মীয় জানান, তার স্বামী প্রতিদিন মাদকদ্রব্য পান করে বাড়ি এসে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করত। এদিনও তার ব্যতিক্রম হয়নি। এদিনও তিনি মাদকদ্রব্য পান করে এসে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এবং ঘরেই তার স্ত্রীকে ধারণা অস্ত্র দিয়ে গলায় কোপ দেয়। ধৃত রাজদীপ বড়ুয়াকে হাসপাতাল চত্বর থেকে আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
advertisement
advertisement
এদিকে, জলপাইগুড়ির ক্রান্তিতে তৃণমূল নেতার পরিবারে গৃহবধূকে শ্বাসরোধ করে মারার চেষ্টা ও নারকীয় অত্যাচারের অভিযোগ। প্রাক্তন বুথ সভাপতি-সহ গ্রেফতার ৩। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। শাসক দলের প্রভাবশালী নেতার বাড়িতে গৃহবধূর উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এমনকি শ্বাসরোধ করে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/কোচবিহার/
West Bengal News: পাড়ার সকলেই ভাবত সুখী পরিবার, সেই পরিবারেই ভয়ঙ্কর ঘটনা! স্বামীর হাতেই শেষ স্ত্রী
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement